খবর লাইভ: বারাণসীতে BJP-এর বিক্ষোভের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গার ঘাটে যাওয়ার পথেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। কালো পতাকা দেখানো হয়। সেইসঙ্গে ‘জয় শ্রীরাম’ স্লোগানও তোলা হয়। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশের বারাণসীতে। পাল্টা মুখ্যমন্ত্রীও ‘জয় হিন্দ’ স্লোগান তোলেন। পাশাপাশিই, অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি (সপা) র কর্মী-সমর্থকেরাও ‘মমতা […]
Day: March 2, 2022
নিজের দুর্গে পরাজয় অধীরের, তিনদশকে প্রথম বহরমপুর পুরসভা হাতছাড়া কংগ্রেসের
খবর লাইভ : বিধানসভার পর এবার পুরসভা ভোটেও কংগ্রেসের ভরাডুবি অধীর গড়ে। তিনদশক পর বহরমপুর হাতছাড়া কংগ্রেসের। নিজের খাসতালুক ধরে রাখতে পারলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বহরমপুর পুরভায় কংগ্রেসকে কার্যত খালি হাতেই ফিরতে হল। ২৮ ওয়ার্ডের পুরসভায় ২২ আসনই তৃণমূলের ঝুলিতে। মাত্র ছটি ওয়ার্ডে কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে পেরেছে। কংগ্রেসের অভিযোগ, প্রহসনের, ভোট […]
Russia Ukraine War: ইউক্রেনে ফের ভারতীয় ছাত্রের মৃত্যু
খবর লাইভ: ইউক্রেনের যুদ্ধের মধ্যে পড়ে ফের প্রাণ হারালেন আরও এক ভারতীয় পড়ুয়া। তিনি পঞ্জাবের পড়ুয়া। যুদ্ধকালীন পরিস্থিতিতে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, ভিনিৎসিয়ার এক হাসপাতালে তিনি অসুস্থ হয়ে ভরতি ছিলেন। বুধবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম চন্দন জিন্দল। বয়স ২২ বছর। এদিকে ফের ইউক্রেনে […]
‘এই জয় দায়িত্ব, নম্রতা, আনুগত্য বাড়িয়ে দেয়’, বিপুল জয়ের পর টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
খবর লাইভ : রাজ্যের ১০৮টি পুরসভার ভোটে ভালো ফল নিয়ে সংশয় ছিল না কারও মনেই। তবে ক’টি পুরসভা শাসকদলের দখলে থাকবে, তাই নিয়েই চলছিল চুলচেরা বিশ্লেষণ। বুধবার ফলপ্রকাশের পর যখন দেখা গেল, রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে ১০০টিরও বেশি পুরসভায় এগিয়ে রয়েছে তৃণমূল, তখন টুইট করে দলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানালেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। […]
‘বিজেপিতে যাওয়া ভুল ছিল’, কাঁচরাপাড়ার ৬ নম্বর ওয়ার্ডে জিতে স্বীকারোক্তি শুভ্রাংশুর
খবর লাইভ: উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে পুরসভা নির্বাচনে জয়ী মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু এই ওয়ার্ডে জয়লাভ করেন মোট ১ হাজার ৬৪৬ ভোটে। জয়ের পরে শুভ্রাংশু বলেন, “বিজেপি-তে যাওয়া আমার ভুল ছিল। দিদির হাত মাথায় না থাকলে কেউ জিততে পারবে না, সেটা আবার প্রমাণিত হল।” শুভ্রাংশু আরও বলেন, “লড়াই […]
বীরভূমে ফের কেষ্টর আধিপত্য কায়েম; ৯৩টি ওয়ার্ডের ৯২টিই তৃণমূলের! বামেরা ১
খবর লাইভ: ফের কেষ্টর কেরামতি দেখল বীরভূম। জেলার পাঁচটি পুরসভার প্রায় ৯৩টি ওয়ার্ডের মধ্যে ৯২টিই দখলে তৃণমূলের। শুধু একটি ওয়ার্ডে রামপুরহাট পুরসভার ১৭ নম্বরে জিতলেন বাম প্রার্থী সঞ্জীব মল্লিক। অনুব্রতর গড়ে একটি ওয়ার্ডেও খাতা খুলল না বিজেপি। ভোটের আগেই সিউড়ি ও সাঁইথিয়া পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল। সিউড়ির ২১টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ড তৃণমূলের […]
পাহাড়ে ক্ষমতায় নতুন শক্তি! তিন মাসেই দার্জিলিংয়ে ক্ষমতায় হামরো পার্টি
খবর লাইভ: পাহাড়ে নতুন শক্তির উদয়। মাত্র তিন মাসের শিশু হামরো পার্টির দখলে দার্জিলিং। মোট ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে অজয় এডওয়ার্ডের দল। পাহাড়ে নতুন শক্তির উত্থান হওয়ায় বিমল গুরুং কিংবা অনীত থাপাদের অস্তিত্বও বিপন্ন হতে চলা নিয়ে উঠছে প্রশ্ন। ২০২১ সালের ২৫ নভেম্বর হামরো পার্টির জন্ম হয়। পাহাড়ের রাজনীতিতে নতুন সংযোজন নিয়ে আসে […]
দীর্ঘ প্রায় চার দশক পরে কাঁথি হাতছাড়া অধিকারী পরিবারের, বিপুল জয় পেল তৃণমূল
খবর লাইভ: দীর্ঘ চল্লিশ বছর পর ‘অধিকারীগড়’ হিসেবে পরিচিত কাঁথি পুরসভার নিয়ন্ত্রণ হারালেন শিশির অধিকারী এবং তাঁর পরিবার। কাঁথিতে পুরবোর্ড গঠন করতে চলেছে শাসকদল তৃণমূল। পুরপ্রধান হতে পারেন সুপ্রকাশ গিরি। তিনি রাজ্যের মন্ত্রী অখিল গিরির পুত্র। যদিও কাঁথির ফলাফল নিয়ে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি শুভেন্দু অধিকারী বা বিজেপি-র তরফে। কাঁথি পুরসভায় মোট ২১টি আসনের […]
কিয়েভে কোনও ভারতীয় আটকে নেই, দাবি কেন্দ্রের
খবর লাইভ: ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও কোনও ভারতীয় আটকে নেই। এমনই দাবি জানিয়েছে কেন্দ্র। সেইসঙ্গে কেন্দ্র জানিয়েছে, পার্শ্ববর্তী দেশগুলিতে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে আগামী তিন দিনে ওই দেশগুলির বিভিন্ন বিমানবন্দরে উড়ে যাবে মোট ২৬টি উড়ান। বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীঙ্গলা জানালেন, প্রধানমন্ত্রী এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ইউক্রেনে আটকে থাকা প্রত্যেক ভারতীয়ের উদ্ধারে […]
১০৭ পুরসভার ভোটেও রাজ্য জুড়ে অব্যাহত সবুজ ঝড়, ধূলিস্যাৎ বিজেপি, বাম-কংগ্রেস
খবর লাইভ: রাজ্যের ১০৮টির মধ্যে ১০৭টি পুরসভার ভাগ্য নির্ধারণ হচ্ছে বুধবার। জেলায় জেলায় প্রতিটি ভোটগণনা কেন্দ্রে রয়েছে কড়া নিরাপত্তা। গণনার দিন সেই অশান্তি রুখতে প্রথম থেকেই তৎপর রাজ্য নির্বাচন কমিশন। অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য প্রস্তুত রয়েছে রাজ্য পুলিশও। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হয়। তারপর EVM গণনা শুরু হয়। মুর্শিদাবাদ জেলার সাতটি […]







