খবর লাইভ: ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও কোনও ভারতীয় আটকে নেই। এমনই দাবি জানিয়েছে কেন্দ্র। সেইসঙ্গে কেন্দ্র জানিয়েছে, পার্শ্ববর্তী দেশগুলিতে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে আগামী তিন দিনে ওই দেশগুলির বিভিন্ন বিমানবন্দরে উড়ে যাবে মোট ২৬টি উড়ান।
বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীঙ্গলা জানালেন, প্রধানমন্ত্রী এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ইউক্রেনে আটকে থাকা প্রত্যেক ভারতীয়ের উদ্ধারে সর্বত চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, “রোমানিয়ার বুখারেস্ট, হাঙ্গেরির বুদাপেস্ট, পোল্যান্ড ও স্লোভাক প্রজাতন্ত্রের বিমানবন্দরগুলি দিয়ে এই উদ্ধারকাজ চলবে।”
কেন্দ্রের দাবি, ইউক্রেনের রাজধানী কিভে আর কোনও ভারতীয় আটকে নেই। বিদেশ সচিব জানান, কিভে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। রুশ সামরিক অভিযানের কারণে দূতাবাসের কর্মীদেরও অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।




