Bengal and District District Special News

‘বিজেপিতে যাওয়া ভুল ছিল’, কাঁচরাপাড়ার ৬ নম্বর ওয়ার্ডে জিতে স্বীকারোক্তি শুভ্রাংশুর

0
(0)

খবর লাইভ: উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে পুরসভা নির্বাচনে জয়ী মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু এই ওয়ার্ডে জয়লাভ করেন মোট ১ হাজার ৬৪৬ ভোটে। জয়ের পরে শুভ্রাংশু বলেন, “বিজেপি-তে যাওয়া আমার ভুল ছিল। দিদির হাত মাথায় না থাকলে কেউ জিততে পারবে না, সেটা আবার প্রমাণিত হল।”

শুভ্রাংশু আরও বলেন, “লড়াই অনেকটাই কঠিন ছিল। কংগ্রেস, বিজেপি আমাকে হারাতে একজোট হয়ে লড়াই করেছে। কিন্তু, মানুষ আমার ওপর বিশ্বাস রেখেছেন। এখনও বাবাকে জানানো হয়নি। বাবাই তো আমার অভিভাবক। আমি সব সময় মানুষের পাশে আছি।” ২০১৯ সালের মে মাসে শুভ্রাংশু তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেন। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত তিনি বীজপুরের বিধায়ক ছিলেন। ২০২১-এ ওই আসনে সুবোধ অধিকারীকে টিকিট দেয় তৃণমূল। তিনি জেতেন।

২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল আবার ক্ষমতায় ফিরলে বাবা মুকুল রায়ের হাত ধরে ফের শাসকদলে যোগ দেন শুভ্রাংশু। যদিও খাতায়কলমে মুকুল এখনও বিজেপি-তেই।। তবে শুভ্রাংশুর সাসপেনশন উঠে যায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *