Bengal and District Special News

ভোকাল কর্ডের সমস্যা, SSKM-এ মদন মিত্রের অস্ত্রোপচার হতে পারে 0 (0)

খবর লাইভ: ভোকাল কর্ডেক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শেই মঙ্গলবার রাতে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় বলে মদনের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসক অরুণাভ সেনগুপ্তের অধীনে ছ’সদস্যের ‘মেডিক্যাল বোর্ড’ মদনের চিকিৎসার দায়িত্বে রয়েছে। বুধবার প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষার পরে তাঁর গলায় অস্ত্রোপচারের বিষয়ে চূড়ান্ত […]

National Special News

দু’বছর পর পুরোদমে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হচ্ছে দেশে 0 (0)

খবর লাইভ: আগামী ২৭ মার্চ থেকে ভারতের সঙ্গে ৩৭টি দেশের আন্তর্জাতিক বিমান পরিষেবায় স্বাভাবিক হচ্ছে। দু’বছর পর আবার স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। এত দিন এয়ার বাবল ব্যবস্থাপনার মাধ্যমে সীমিত ভাবে চালু ছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। অবশেষে তা স্বাভাবিক হতে চলেছে। মঙ্গলবারেই একটি বিবৃতি দিয়ে এই ঘোষণা করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। অসামরিক বিমান পরিবহণ […]

International War

ইউক্রেন সেনার হাতে রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত 0 (0)

খবর লাইভ: ইউক্রেন সংঘাতে রাশিয়ার আরও এক শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। মঙ্গলবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, তাদের সেনারা খারকিভ শহরের কাছে একটি অবরুদ্ধ শহরে রাশিয়ার এক জেনারেলকে হত্যা করেছে। এ নিয়ে ইউক্রেন সংঘাতে রাশিয়ার দুজন শীর্ষ কমান্ডার নিহত হলেন। খবর রয়টার্সের। এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মেজর জেনারেল ভিতালি গেরাসিমোভ রাশিয়ার ৪১তম সামরিক […]

Bengal and District District

বিধানসভার পরিস্থিতি নিয়ে স্পিকারকে বৈঠকে ডাকলেন রাজ্যপাল 0 (0)

খবর লাইভ: বিধানসভায় সোমবারের ঘটনার প্রেক্ষিতেই রাজ্যপাল জগদীপ ধনখড় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে ডাকলেন। মঙ্গলবার একটি টুইট করে রাজ্যপাল জানান, তিন দিনের মধ্যে স্পিকারকে রাজভবনে আসার কথা বলেছেন। বিধানসভার বাজেট অধিবেশন শুরুর দিনের বিশৃঙ্খলা নিয়ে তিনি একটি বৈঠক করবেন। সংবিধান প্রদত্ত ক্ষমতাবলেই স্পিকারকে ডাকা হয়েছে বলে ওই টুইটে উল্লেখ করেন ধনখড়। সোমবার বিধানসভায় রাজ্যপালের […]

Bengal and District District

‘লাস্ট চান্স, না হলে দরজা খোলা…’ নাম না করে এই বিধায়ককে তোপ মমতার 0 (0)

খবর লাইভ: “মানুষকে পরিষেবা দেবে নাকি ফেসবুকে উলটো পালটা বলে ভাইরাল হবে! পার্টি এসব সহ্য করবে না।” তৃণমূলের সাংগঠনিক বৈঠকে এভাবেই নাম না করে এক বিধায়ককে দলীয় শৃঙ্খলাভঙ্গ নিয়ে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। মমতা বলেন, ”মানুষের জন্য কাজ করব, তাঁদের পরিষেবা দেব। তা না করে কেউ যদি মনে করেন, আমি বড় কেউকেটা। ফেসবুকে উলটো […]

International Special News War

ইউক্রেনের সুমিতে আটকে পড়া ৬৯৪ ভারতীয় পড়ুয়াকেই উদ্ধার করা হল 0 (0)

খবর লাইভ: অবশেষে স্বস্তি। ইউক্রেনের উত্তর-পূর্বের শহর সুমিতে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ৬৯৪ জন ভারতীয় পড়ুয়ার প্রত্যেককেই উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হরদীপ সিংহ পুরী এ খবর জানিয়ে বলেন, ‘‘সোমবার রাতেই সুমি শহর থেকে ভারতীয় পড়ুয়াদের বাসে তুলে পলতাভা শহরে পাঠানো শুরু হয়েছিল। আমি নিজে কন্ট্রোল রুমে যোগাযোগ করেছিলাম। আজ ৬৯৪ জনকেই সুমি থেকে উদ্ধার […]

modi_mamata
Bengal and District National

আন্তর্জাতিক নারীদিবসে শুভেচ্ছাবার্তা মোদি, মমতার 0 (0)

খবর লাইভ: আন্তর্জাতিক নারীদিবসে মহিলাদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তা দিলেন পাশে থাকার। এদিকে কবিতার মাধ্যমে নারীদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালেই টুইটে নারীদের শুভচ্ছো জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, “নারীদিবসে নারী শক্তিকে আমার কুর্নিশ। সরকার বিভিন্ন প্রকল্পে মাধ্যমে সবসময় নারী ক্ষমতায়নের চেষ্টা চালাবে।” ইতিমধ্যেই নারীদের জন্য সরকারের তরফে একাধিক কাজ […]

International Special News War

ইউক্রেনে ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, ভারতীয়দের সুবিধা দিতেই পদক্ষেপ 0 (0)

খবর লাইভ: ফের যুদ্ধবিরতি ঘোষণার রাশিয়ার। ভারতীয়দের সুবিধা করে দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ (মস্কোর সময় অনুযায়ী সকাল ১০টা) ফের যুদ্ধবিরতি ঘোযণা করল রাশিয়া। সুমিতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিতভাবে দেশে ফেরানোর জন্যই এই সিদ্ধান্ত নিল ক্রেমলিন। রাশিয়ার বিদেশমন্ত্রক সুমি-সহ মোট পাঁচ শহরের ছাত্রদের সুরক্ষিত ভাবে দেশে […]

National Special News

বিজেপি বিরোধীরা স্বাগত, ঘুরিয়ে তৃণমূলকে জোটবার্তা কংগ্রেসের! 0 (0)

খবর লাইভ: গোয়ায় ত্রিশঙ্কু ফল আশঙ্কা করে তৎপরতা শুরু সমস্ত রাজনৈতিক দলের। জোট পরিস্থিতি জিইয়ে রাখতে তৎপর কংগ্রেসও। ভোটের ফল প্রকাশের পর সরকার গঠন করতে গোয়ায় বিজেপি বিরোধী সব দলকেই ‘স্বাগত’ জানাচ্ছে কংগ্রেস। অরবিন্দ কেজরীবালের আপ, মায় তৃণমূলেও আপত্তি নেই ‘হাত’-এর। বিধানসভা ভোটের ফল বেরোনোর ঠিক আগে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন গোয়ায় এআইসিসি-র দায়িত্বপ্রাপ্ত নেতা […]

Bengal and District District Special News

রাজ্য কমিটি নিয়ে নজরুল মঞ্চে শুরু তৃণমূলের বৈঠক 0 (0)

খবর লাইভ: বহুপ্রতীক্ষিত তৃণমূলের রাজ্য কমিটি নিয়ে বৈঠক আজ নজরুল মঞ্চে শুরু হয়েছে দুপুর একটায়। সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নতুন রাজ্য কমিটি এবং ১০২ পুরসভার চেয়ারম্যানদের নাম চূড়ান্ত করতে পারেন আজ। তবে রাজ্য কমিটিতে এবার কারা জায়গা পান, তাই নিয়ে বাড়ছে কৌতুহল। অনেকেরই প্রশ্ন, নবীন-প্রবীণের মিশেল কি এবার রাজ্য কমিটিতেও দেখা যাবে? দলের […]