Bengal and District District Special News

দীর্ঘ প্রায় চার দশক পরে কাঁথি হাতছাড়া অধিকারী পরিবারের, বিপুল জয় পেল তৃণমূল

0
(0)

খবর লাইভ: দীর্ঘ চল্লিশ বছর পর ‘অধিকারীগড়’ হিসেবে পরিচিত কাঁথি পুরসভার নিয়ন্ত্রণ হারালেন শিশির অধিকারী এবং তাঁর পরিবার। কাঁথিতে পুরবোর্ড গঠন করতে চলেছে শাসকদল তৃণমূল। পুরপ্রধান হতে পারেন সুপ্রকাশ গিরি। তিনি রাজ্যের মন্ত্রী অখিল গিরির পুত্র। যদিও কাঁথির ফলাফল নিয়ে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি শুভেন্দু অধিকারী বা বিজেপি-র তরফে।

কাঁথি পুরসভায় মোট ২১টি আসনের মধ্যে ১৭টিতেই জিতেছে তৃণমূল। তিনটিতে জিতেছে বিজেপি। কাঁথি উত্তরের দলীয় বিধায়ক সুমিতা সিংহকে পুরভোটে প্রার্থী করেছিল বিজেপি। তিনি তৃণমূলের কাছে হেরেছেন ৭৭ ভোটে। অবশ্য কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ দাস ১৭৮ ভোটে জিতেছেন। জিতেছেন তাঁর আরও দুই সতীর্থও। একটি আসন পেয়েছেন নির্দল প্রার্থী।

ষাটের দশকের শেষলগ্নে শিশির অধিকারীর হাত ধরে কাঁথি পুরসভায় যাত্রা শুরু হয়েছিল অধিকারী পরিবারের। এ বারের পুরভোটের ফলে মুছে গেল সেই ‘ঐতিহ্য’। এ বার কাঁথি পুরসভার নির্বাচন যতটা না শাসকদল বনাম বিজেপি-র ছিল, তার চেয়েও বেশি ছিল তৃণমূল বনাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর লড়াই। ভোটের ফলাফল বলছে, সেই লড়াইয়ে পরাজয় হচ্ছে শুভেন্দুর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *