Bengal and District Special News

‘এই জয় দায়িত্ব, নম্রতা, আনুগত্য বাড়িয়ে দেয়’, বিপুল জয়ের পর টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

0
(0)

খবর লাইভ : রাজ্যের ১০৮টি পুরসভার ভোটে ভালো ফল নিয়ে সংশয় ছিল না কারও মনেই। তবে ক’টি পুরসভা শাসকদলের দখলে থাকবে, তাই নিয়েই চলছিল চুলচেরা বিশ্লেষণ। বুধবার ফলপ্রকাশের পর যখন দেখা গেল, রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে ১০০টিরও বেশি পুরসভায় এগিয়ে রয়েছে তৃণমূল, তখন টুইট করে দলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানালেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিনন্দনের পাশাপাশি জয়ী প্রার্থীদের মমতার পরামর্শ এবং সতর্কবার্তা, ‘এই জয় যেন আমাদের আরও দায়িত্ববান এবং নম্র হতে শেখায়।’ বুধবার দুপুর সওয়া ১টা নাগাদ যখন পুরসভা ভোটের গণনা থেকে সম্ভাব্য ফলাফল প্রায় নিশ্চিত, তখন পরপর দু’টি টুইট করেন মমতা। প্রথমে ‘মা-মাটি-মানুষ’কে ধন্যবাদ জানান পুরসভায় তৃণমূলকে বেছে নেওয়ার জন্য। তার পরে তিনি অভিনন্দন জানান পুরভোটে জয়ী দলীয় প্রার্থীদের।

এর পরেই দ্বিতীয় টুইটে মমতা লেখেন, ‘এই জয় যেন আমাদের দায়িত্ববোধ বৃদ্ধি করে। মানুষের প্রতি আমাদের আনুগত্য বৃদ্ধি করে। জয় যেন আমাদের আরও নত হতে শেখায়।’ মমতা লেখেন, ‘আসুন, আমরা একসঙ্গে শান্তিপূর্ণ ভাবে উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে কাজ করি।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *