Bengal and District Special News

নিজের দুর্গে পরাজয় অধীরের, তিনদশকে প্রথম বহরমপুর পুরসভা হাতছাড়া কংগ্রেসের

0
(0)

খবর লাইভ : বিধানসভার পর এবার পুরসভা ভোটেও কংগ্রেসের ভরাডুবি অধীর গড়ে। তিনদশক পর বহরমপুর হাতছাড়া কংগ্রেসের। নিজের খাসতালুক ধরে রাখতে পারলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বহরমপুর পুরভায় কংগ্রেসকে কার্যত খালি হাতেই ফিরতে হল। ২৮ ওয়ার্ডের পুরসভায় ২২ আসনই তৃণমূলের ঝুলিতে। মাত্র ছটি ওয়ার্ডে কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে পেরেছে।

কংগ্রেসের অভিযোগ, প্রহসনের, ভোট লুটের নির্বাচন, যা ফল হওয়ার সেটাই হয়েছে। ক্ষমতা হারিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব রাখেন , বহরমপুর পুরসভায় আর একবার বন্ধুত্বপূর্ণ লড়াই হোক। সেই ভোটে একটিও ওয়ার্ডে কংগ্রেস হেরে গেলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন অধীর চৌধুরী।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবি, “মুখ্যমন্ত্রী নো-রিস্ক গেম খেলতে চেয়েছিলেন। তৃণমূলের পুলিশ, প্রশাসন, দুর্বৃত্ত, গুন্ডারা টাকা নিয়ে নো রিস্কের খেলা খেলেছেন। বেলা ১২টার পর থেকে কেন্দ্রীয়ভাবে ভোট লুট হয়েছে।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *