International National Special News War

Russia Ukraine War: ইউক্রেনে ফের ভারতীয় ছাত্রের মৃত্যু

0
(0)

খবর লাইভ: ইউক্রেনের যুদ্ধের মধ্যে পড়ে ফের প্রাণ হারালেন আরও এক ভারতীয় পড়ুয়া। তিনি পঞ্জাবের পড়ুয়া। যুদ্ধকালীন পরিস্থিতিতে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।  জানা গিয়েছে, ভিনিৎসিয়ার এক হাসপাতালে তিনি অসুস্থ হয়ে ভরতি ছিলেন। বুধবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম চন্দন জিন্দল। বয়স ২২ বছর।

এদিকে ফের ইউক্রেনে রুশ হামলার কড়া সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, “আমরা ইউক্রেনবাসীর পাশে আছি।” একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা, আমেরিকার আকাশপথে সমস্ত রুশ বিমানের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার কিয়েভে টিভি টাওয়ারে রুশ হামলায় পাঁচ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ইউক্রেনে এই হামলায় সমস্ত টিভি চ্যানেল অফ এয়ার হয়ে যায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *