State

শাহ-নাড্ডার সঙ্গে শুভেন্দুর বৈঠক নিয়ে বঙ্গ বিজেপিতে জল্পনা

0
(0)

খবর লাইভ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে মঙ্গলবার বিশেষ বৈঠকে বসেছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। আর সেই হঠাৎ বৈঠক নিয়েও বঙ্গ বিজেপিতে জোর চর্চা শুরু হয়েছে।
সূত্রের খবর, রাজ্যে তৃণমূল সরকারকে বিধানসভার ভিতরে ও বাইরে কী ভাবে নাস্তানাবুদ করা যায়, তা নিয়েই দলের দুই শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন শিশিরপুত্র। পাশাপাশি যশে ক্ষতিগ্রস্থদের জন্য রাজ্য সরকারকে আর্থিক সাহায্য না পাঠিয়ে সরাসরি ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানোর জন্যও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিশেষ আর্জি জানিয়েছেন শুভেন্দু। সেই সঙ্গে ত্রিপল চুরি কাণ্ডে তাঁকে জড়িয়ে দিয়ে যে এফআইআর দায়ের করা হয়েছে, তা নিয়েও নিজের হয়ে দলের দুই শীর্ষ নেতার কাছে সাফাই দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।
এদিন শাহ এবং নাড্ডার সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পরোক্ষে রাজ্যে ৩৫৬ ধারা জারির দাবি তুলেছেন শুভেন্দু। তাঁর কথায়, ‘রাজ্য সরকার সংবিধান মানছে না। রাজ্যে ৩৫৬ ধারা জারির চেয়েও অবস্থা খারাপ।’ রাজ্য নেতৃত্বকে অবজ্ঞা করে যেভাবে শিশিরপুত্রকে নিয়ে মাতামাতি করছেন অমিত শাহ ও জেপি নাড্ডা তা যে ভালোভাবে তিনি মানতে পারছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন হেস্টিংসে দলীয় কার্যালয়ে দলের প্রথম সারির নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। শুভেন্দুর দিল্লি যাওয়া নিয়ে প্রশ্ন করতেই খানিকটা ব্যঙ্গাত্মক স্বরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘শুভেন্দু তো জানতেন আজ বৈঠক আছে। তাও দিল্লি গিয়েছেন। কেন গিয়েছেন তা জানি না। দিল্লির নেতারা বলতে পারবেন।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *