State

মদন মিত্রর বাড়িতে আগ‍ুন!

0
(0)

খবর লাইভ : ফের আগুন কলকাতা শহরে। এবার আগুন লাগল বিধায়ক মদন মিত্রের বাড়িতে । তৃণমূল নেতা মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন লেগে মদন মিত্রের বাড়ি ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। যে ছোট ঘরে আগুন লেগেছে তাতে তাঁর নাতি ঘুমোয় বলে জানা গিয়েছে। পুরানো ঘর হওয়ায় ওই জায়গায় একটাই প্রবেশ পথ।

ঘটনা প্রসঙ্গে মদন মিত্র জানিয়েছেন, ‘১৫০ বছরের পুরানো বাড়ি, এই প্রথম আগুন লাগল। প্রচুর পুরানো বই পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই ঘরে নাতি শুয়েছিল। আমার গলা পেয়ে রাতে আমার কাছে দোতলায় ঘুমোয়। কেউ হতাহত হননি।’ দমকলের তরফে জানা গিয়েছে, ওই ঘরে একটি ওয়াটার পিউরিফায়ার থেকে আগুন লাগে, তার উপর শুকনো কাপড় দেওয়ায় আগুন বেড়ে যায়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। ঘটনার সমস্ত আপডেট মদন মিত্রকে ফোন করে খোঁজ নেন দমকলমন্ত্রী সুজিত বসু।

ভবানীপুরের বাড়িতে খুব একটা থাকেন না মদন মিত্র। দক্ষিণেশ্বরের বাড়িতে থাকেন আর সেখান থেকেই যাবতীয় কাজ করেন। গতকাল রাতেই ভবানীপুরের বাড়িতে ফিরেছেন তিনি। সংগঠনের কিছু কাজের জন্য ফেরা। আজ সকালেই ঘুম ভেঙে মুখ ধুতে গিয়ে তিনি দেখেন কালো ধোঁয়া, তড়িঘড়ি বাড়ির সমস্ত সদস্যদের নিয়ে বাড়ির বাইরে চলে আসেন মদন মিত্র।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *