State

আড়াইমাসে মোহভঙ্গ, বিজেপি ছাড়লেন দীপেন্দু বিশ্বাস

0
(0)

খবর লাইভ : রাজ্যে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে যেভাবে ফিরহাদ হাকিম- সুব্রত মুখোপাধ্যায়দের সিবিআই গ্রেফতার করেছে, তার প্রতিবাদ জানিয়ে বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন কলকাতা ময়দানের প্রাক্তন তারকা ফুটবলার দীপেন্দু বিশ্বাস। সোমবার রাতেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে ইমেলে দল থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। যদিও প্রাক্তন তারকা ফুটবলারের দলত্যাগ নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি বঙ্গ বিজেপি সভাপতি।

তবে দলের এক শীর্ষ নেতার কথায়, ‘ভোটের আগে অনেকেই ভেবেছিলেন বিজেপি ক্ষমতায় আসবে। তাই শাসকদলে থাকার সুবিধায় বিজেপিতে নাম লিখিয়েছিলেন। তা না হওয়ায় এবার দল ছাড়ছেন। তাতে দলের কোনও ক্ষতি হবে না।’
২০১৬ সালে রাজনীতিতে যোগ দিয়েই বসিরহাট দক্ষিণ বিদানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে ভোটে জিতেছিলেন দীপেন্দু। কিন্তু দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে দলের নিচুতলার কর্মী-সমর্থকরা নালিশ জানানোয় এবারের বিধানসভা ভোটে আর তাঁকে প্রার্থী করেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে দাঁড় করানো হয় স্থানীয় চিকি‍ৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে। তাতেই ক্ষুব্ধ হয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। আশায় ছিলেন পদ্ম শিবির তাঁকে বসিরহাট দক্ষিণে প্রার্থী করবে। কিন্তু সেই আশা পূর্ণ হয়নি। অবশ্য সান্ত্বনা পুরস্কারের মতো দলের রাজ্য কমিটির সদস্য হিসেবে প্রাক্তন ফুটবলারকে ঠাঁই দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ। কিন্তু ততটা গুরুত্ব না পাওয়ায় দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
মঙ্গলবার দীপেন্দু বলেন, ‘যেভাবে করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যের চার সম্মানীয় নেতাকে সিবিআই গ্রেফতার করেছে, তাতে পরিষ্কার প্রতিহিংসার রাজনীতি চলছে। তাই যে দল প্রতিহিংসার রাজনীতি করে সেই দলে থেকে নিজেকে কলুষিত করতে চাইনি। তাই দল ছেড়েছি।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *