খবর লাইভ : হাসপাতাল কিংবা বেসরকারি হাসপাতাল নয়। বাড়িতে বসেই করোনা পরীক্ষা যাতে করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে এগোচ্ছে কেন্দ্র। কোভিডকে জব্দ করতে পরীক্ষার ক্ষেত্রে গতি আনতে চায় সরকার।
আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানান, বাড়িতেও কীভাবে করোনা পরীক্ষা করা যাবে, তা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। দেশজুড়ে করোনা পরীক্ষার হার বাড়াতে কেন্দ্র নানারকম পদক্ষেপের কথা বিবেচনা করছে বলেও জানিয়েছেন তিনি। সেই লক্ষ্যে সব সরকারি ও বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে (র্যাপিড) করোনা পরীক্ষার অনুমতি দিয়েছে কেন্দ্র।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশজুড়ে স্কুল, কলেজ, কমিউনিটি সেন্টার, অফিসে র্যাপিড পরীক্ষার বুথ গড়ে তোলা হবে। আরটিপিসিআর এবং র্যাপিডের সব রিপোর্ট আইসিএমআর-এর পোর্টালে নথিভুক্ত করা হবে। করোনার প্রথম ঢেউয়ের সময় আরটিপিসিআর-এর উপর বেশি নির্ভর করা হয়। যদিও দ্বিতীয় ঢেউয়ে র্যাপিডকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন ভার্গব। তাই বহু ক্ষেত্রেই আরটিপিসিআর বাধ্যতামূলক থাকছে না। আগের শর্তাবলী শিথিল করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।




