খবর লাইভ : সারা বিশ্বে করোনা ভাইরাসের দাপট ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এর পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাত রয়েছে চিনের। যদিও অভিযোগ প্রমাণ করতে পারে, এমন কোনও তথ্য-প্রমাণ কেউ দিতে পারেনি। এবার ‘সার্স করোনা ভাইরাস’ নিয়ে অনেক গোপন নথি ফাঁস হয়ে গেল। চিনা ভাষায় লেখা কিছু নথি ইংরেজিতে লিখে ফাঁস করেছেন লি-মেং ইয়ান নামে একজন চিনেরই ভাইরোলজিস্ট।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, চিনের সামরিক বিজ্ঞানীরা ২০১৫ সালেই এই ভাইরাসকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করার বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন। লি-মেং ইয়ান নামে ওই ভাইরোলজিস্ট যার টুইটে সারা বিশ্ব তোলপাড়, তিনি আরও উল্লেখ করেছেন, সার্স কোভ ২ ভাইরাসটি চিনের সরকারি গবেষণাগারে তৈরি করা হয়েছে। চিনের সামরিক বিভাগের বিজ্ঞানীরা সার্স করোনা ভাইরাসকে জৈব হাতিয়ার হিসেবে ব্যবহারের বিষয়ে আলোচনা করছেন। নথিতে আরও উল্লেখ করা হয়েছে, করোনাকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করেই নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের লড়াই হবে।
এ প্রসঙ্গে চিনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অনেক বিশেষজ্ঞ এখনও এই ভাইরাসের পেছনে চিনের উহানের পশু মার্কেটের সংক্রমণকে দায়ী করেছেন।




