National

দ্বিতীয় ডোজ মিলবে শুধুমাত্র সরকারি কেন্দ্রেই

1
(1)

খবর লাইভ : দেশজুড়ে যখন অক্সিজেন ও হাসপাতালে বেডের জন্য হাহাকার, তখনই যেন নেমে এলো, ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’। বেসরকারি কেন্দ্র থেকে যারা করোনার প্রথম ডোজ নিয়েছিলেন, দ্বিতীয় ডোজ তাদের নিতে হবে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে। এটাই একমাত্র ভরসা। কেন্দ্রীয় সরকারের টিকা নীতিতে এমনই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যগুলোকে।

কেন্দ্রের ওই নির্দেশিকা অনুযায়ী, রাজ্যগুলি আপাতত বেসরকারি হাসপাতাল গুলিকে টিকা সরবরাহ করবে না। দ্বিতীয় ডোজ যারা নেবেন, তাদের বাড়ি থেকে কাছাকাছি কোনও সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে। রাজ্যের বেসরকারি হাসপাতাল গুলিকে চিঠি দিয়ে স্বাস্থ্য দফতর জানিয়েছে, কলকাতায় ১৪৫ টি জায়গায় সরকারিভাবে টিকাকরণ চলছে। সেখান থেকেই দ্বিতীয় টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। নয়া নির্দেশিকার জেরে বেসরকারি হাসপাতালগুলোতে আপাতত ধাক্কা খেল দ্বিতীয় ডোজের টিকাকরণ। তবে যদি কোন বেসরকারী হাসপাতাল নিজেরা টিকা কিনে দ্বিতীয় ডোজ দিতে চায়, তাতে রাজ্যের কোনও আপত্তি নেই বলে জানিয়েছে স্বাস্থ্য ভবন।

এক্ষেত্রে টিকার দাম কত দিতে হবে? আগের দামেই দ্বিতীয় ডোজের টিকা মিলবে কিনা, তা অবশ্য স্পষ্ট নয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *