State

রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে নতুন বার্তা মমতার,কাল থেকে বন্ধ লোকাল ট্রেন

0
(0)

খবর লাইভ : রাজ্যে চড়চড়িয়ে বাড়ছে কোভিড গ্রাফ। তাই এক ফোঁটাও সময় নষ্ট না করেই মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেই সোজা নবান্নে চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে মুখ্য সচিব, স্বাস্থ্য সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। তারপরই সাংবাদিক বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতি নিয়ে এ দিন একগুচ্ছে বার্তা দিলেন তিনি।
কী কী বললেন এদিন তিনি, দেখুন এক নজরে
মমতার বার্তা

• কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক হয়েছে।
• কোভিড মোকাবিলায় কোয়াক ডাক্তার।নির্দেশিকা অনুযায়ী পরিষেবা দেবেন তাঁরা।
• কোভিড বেড বাড়িয়ে করা হচ্ছে ৩০ হাজার।কয়েকদিনের মধ্যেই আরও ৩ হাজার বেড।
• শপিং মল, হোটেল, রেস্তোরাঁ, সিনেমা হল বন্ধ।সামাজিক, বিনোদনমূলক অনুষ্ঠানে রাশ।সামাজিক অনুষ্ঠানে থাকতে পারবেন ৫০জন।
• দেহ সৎকারে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।দেহ পড়ে থাকার জন্য সরকার দায়ী নয়।
• প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি।কেন্দ্র পর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছে না।
• বাজারে আরও কড়াকড়ি করা হচ্ছে।
• বাজার দোকান খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০। বিকেল ৫টা থেকে ৭টা। জুয়েলারি দোকান খোলা থাকবে ১২টা থেকে ৩টে।
• বিমান চলাচলও নিয়ন্ত্রণ
• কাল থেকে সব লোকাল ট্রেন বন্ধ।
• অনলাইন পরিষেবা সচল থাকবে।
• রাজ্যে সম্পূর্ণ লকডাউন নয়।
• ব্যাঙ্ক খোলা থাকবে ১০টা থেকে ২টো।
• সরকারি দফতরে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ।
• বাইরে থেকে আসলে আরটিপিআর বাধ্যতামূলক।বাসে আসলেও আরটিপিসিআর।
• দৈনিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *