National

অক্সফোর্ড, ফাইজারের টিকা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমাচ্ছে ৬৫ শতাংশ, দাবি গবেষণায়

0
(0)

খবর লাইভ : করোনার ভ্যাকসিন নিয়েও অনেকে আক্রান্ত হচ্ছেন৷ স্বভাবতই এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে৷ কিন্তু গবেষণা ও পর্যবেক্ষণ বলছে অন্য কথা৷ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কিংবা ফাইজার-বায়োএনটেকের এক ডোজ টিকাও আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমিয়ে দিচ্ছে ৬৫ শতাংশ৷ ব্রিটেনে করা নতুন এক সমীক্ষায় এমনটাই দেখা গেছে৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিসটিকসের এই গবেষণায় দেখা গেছে, এই ভ্যাকসিনের একটি ডোজ বয়স্ক ও দুর্বলদের ঠিক ততটাই রক্ষা করে যতটা যুবক ও স্বাস্থ্যবানদের করে৷ এই গবেষণার ফলে টিকা নেওয়ার পরেও কোভিডে মৃত্যু হওয়া ও হাসপাতালে ভর্তি হওয়াদের ব্যাপারে প্রশ্নচিহ্ন দেখা দিল৷ তাহলে যারা আক্রান্ত হচ্ছে, তারা কি অন্য কোনও রোগের কারণে মরছে? গবেষকরা জানাচ্ছেন, ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাও নিরাপদ নন৷ তারা ফের আক্রান্ত হতে পারেন এবং ভাইরাসটি আশেপাশের মানুষের দেহে ছড়াতে পারেন৷ তাই ফেস মাস্ক ও সামাজিক দূরত্ব এখনও সমান প্রয়োজনীয়৷

গবেষকরা সাড়ে তিন লক্ষ মানুষের উপর এই গবেষণা চালিয়েছেন৷ ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত এই সমীক্ষা করা হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, প্রতিষেধকের প্রথম ডোজ নেওয়ার ২১ দিন পর কোভিডের বিরুদ্ধে শরীরে অনাক্রম্যতা গড়ে উঠছে৷ করোনার নতুন সার্স কোভ-২ স্ট্রেনের বিরুদ্ধে এইসব ভ্যাকসিন কাজ করছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে৷ এ নিয়ে গবেষকদের মত, এ ক্ষেত্রেও ওই দুই ধরনের টিকা কার্যকরী৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *