State

পর্যবেক্ষকদের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী

0
(0)

খবর লাইভ : শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর নির্বিচারে গুলি চালানোর পরে সাধারণ মানুষের মনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ যেভাবে দিনে-দিনে বাড়ছে, তাতে রাজ্যে পঞ্চম দফা থেকে অষ্টম দফার ভোটে সাধারণ ও পুলিশ পর্যবেক্ষকরা জনরোষের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা কমিশনের শীর্ষ আধিকারিকদের। তাই পর্যবেক্ষকদের জন্য রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর পাহারারও ব্যবস্থা করা হয়েছে। বুধবার কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ‘রাজ্যে যাঁরা পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন, তাঁদের সবার নিরাপত্তায় হাফ সেকশন (চার জন করে জওয়ান) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *