National

”সাইবার আক্রমণের শক্তি রয়েছে চিনের”: রাওয়াত

0
(0)

খবর লাইভ : সাইবার আক্রমণ চালানোর মতো ক্ষমতা রয়েছে চিনের। সেটাই ভারতের জন্য সবচেয়ে বড় বিপদ। বুধবার বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এমনটাই জানালেন ডিফেন্স স্টাফ প্রধান (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত।
তাঁর কথায়, প্রযুক্তিগতভাবে চিন ভারতের চেয়ে এগিয়ে। কারণ ভারত একটু দেরিতে শুরু করেছে। প্রযুক্তিকে উন্নত করতে চিন প্রচুর অর্থ বিনিয়োগ করে। এটাও তাদের এগিয়ে থাকার একটা অন্যতম কারণ। তবে, চিনের সমকক্ষ হয়ে উঠতে ভারতও চেষ্টার ত্রুটি রাখছে না।
তিনি মনে করেন, চিন যদি সাইবার আক্রমণ করে তাহলে দেশের যে সিস্টেম রয়েছে তার একটা বড় অংশ বিকল হয়ে যাবে। এর থেকে বাঁচার উপায় কী? জেনারেল রাওয়াত জানান,”আমরা এমন একটা সিস্টেম তৈরি করতে চেষ্টা করছি যা দিয়ে সাইবার নিরাপত্তাকে সুনিশ্চিত করা যায়। সশস্ত্র বাহিনীর মধ্যেই আমাদের একটি সাইবার এজেন্সি গড়তে আমরা সক্ষম। প্রতিটি পরিষেবামূলক ক্ষেত্রের নিজস্ব সাইবার এজেন্সি রয়েছে। তাই যদি কোনওরকম সাইবার আক্রমণ হয় তা দীর্ঘক্ষণ ধরে চলবে না। এই সাইবার আক্রমণকে রোখার মতো সক্ষম হওয়া আমাদের উচিত এবং ফায়ারওয়ালের মাধ্যমে একটি বিকল্প ব্যবস্থা গড়ে তোলার কাজ জারি রাখা দরকার।”
তিনি একটি সমাধান দিয়েছেন। বলেছেন, যদি তিনটি পরিষেবার শক্তিকে একত্র করা যায় তাহলে এই বিপদকে কাটিয়ে ওঠা সম্ভব। নেভি, আর্মি ও এয়ারফোর্সের শক্তিকে একত্রীকরণের কথা বলেছেন জেনারেল রাওয়াত। তবে, এরপরও আশঙ্কা থেকে যায়। তাই পশ্চিমের দেশগুলির সঙ্গে যৌথভাবে চিনের সঙ্গে মোকাবিলা করার কথা জানান তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *