State

“দিদি ও দিদি” মোদির সম্বোধনের পাল্টা জবাব মমতার

0
(0)

খবর লাইভ : চতুর্থ দফার ভোটের প্রস্তুতিতে সমস্ত রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীরা ভোট প্রচারে ব্যস্ত। উত্তরে প্রার্থীর সমর্থনে কালচিনিতে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে মোদির ‘দিদি’ সম্বোধনের পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইদানীং জনসভা করতে এলেই নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায়কে অদ্ভুত সুরে ডাকছেন। যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তূণমূল। আজকের সভা থেকে মোদির ‘দিদি’ সম্বোধনের প্রসঙ্গ তোলেন মমতা। মোদির দিদি নামের ব্যঙ্গাত্মক প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দেশের প্রধানমন্ত্রী “দিদি ও দিদি” করে রোজ ব্যঙ্গ করছেন। আমার তাতে কোনও সমস্যা নেই। আমার গুরুত্ব আছে বলেই উনি এসব করছেন।” এছাড়াও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমায় জেতান। আমি আপনাদের জেতাব।”
তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষভাবে কাজ করছে না। কোনও ভোটার কেন্দ্রীয় বাহিনীর দ্বারা আক্রান্ত হলে, পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *