State

কোভিড পরিস্থিতিতেও কেন ৮ দফায় ভোট?,সুর চড়ালেন মমতা

0
(0)

কোন্নগর, ৫ এপ্রিল: করোনার নাছোড় থাবা। দেশের অন্যান্য রাজ্যের মতো হাল খারাপ বাংলারও। এই পরিস্থিতিতে বিধানসভা ভোট। জনসমাবেশে বাড়ছে ভিড়। যা থেকে হুহু করে ছড়াচ্ছে সংক্রমণ। সেই সংকটের কথা মাথায় রেখে ৮ দফা ভোট দিলে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির চুঁচুড়ার সভা থেকে হুঁশিয়ারি দিয়ে নেত্রী বলেন, ”এই অবস্থায় কি ভোটটা ৩,৪ দফা করে নেওয়া উচিৎ ছিল না? ৮ দফায় ভোট ঘোষণা করার পর এখন যদি করোনা পরিস্থিতি দেখিয়ে ভোট বন্ধ করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু চলবে না। খেলা যখন শুরু হয়েছে তখন শেষ করতে হবে।”

যে ভাবে করোনা বাড়ছে তাতে উদ্বিগ্ন তৃণমূল সুপ্রিমোও। তবে নির্বাচন যখন হচ্ছে, তখন তা নির্ধারিত সূচি মেনেই শেষ করতে হবে বলেই এদিন হুঁশিয়ারি দিয়েছেন নেত্রী। পাশাপাশি রাজ্যে বিনামূল্যে টিকাকরণের জন্য কেন্দ্রের কাছে আবেদন করেও সুরাহা মেলেনি বলে ফের সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”আমি তো বারবার চিঠি লিখেছিলাম। বলেছিলাম, আমার রাজ্যের সবাইকে বিনামূল্যে টিকা দেব। তার জন্য যত টাকা লাগে, তা দিয়ে কেন্দ্রের থেকে কিনে নেব। কিন্তু তোমরা তো দিচ্ছ না। তোমরা চাও, মানুষ মারা যাক।”

 

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *