State

দলের প্রচারের নেতৃত্বে ঠিকাদাররা কেন? চরম অসন্তোষ তৃণমূলের অন্দরে

0
(0)

খবর লাইভ : এবারের বিধানসভা নির্বাচন যেন বিশ্বকাপ ফাইনাল। বিজেপি- তৃণমূল কেউ কাউকেই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বিজেপি যেমন প্রচারে নরেন্দ্র মোদি, অমিত শাহ, মিঠুন চক্রবর্তীর মতো হেভিওয়েটদের প্রচারে আনছে তেমনই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের শীর্ষ নেতাদের ভোট প্রচারে নামিয়ে লড়াই জমিয়ে দিয়েছে। বিজেপি যেমন প্রার্থী করতে গিয়ে বিতর্ক তৈরি করেছে তেমনই আবার তৃণমূলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ২০১৯ লোকসভা নির্বাচনের খারাপ ফলাফলেও শিক্ষা নিতে পারেনি।
হুগলির জাঙ্গিপাড়া বিধানসভা স্পর্শকাতর কেন্দ্রের মধ্যে পড়ে। আগামী মঙ্গলবার ওই কেন্দ্রে ভোট। তৃণমূল এই কেন্দ্রে এবারে প্রার্থী করেছে তাদের দুবারের বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তীকে। অন্যদিকে বিজেপির প্রার্থী দেবজিৎ সরকার। সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন সেখ মইনুদ্দিন। তিন প্রার্থীরই প্রচারে নজরকাড়া ভিড় হচ্ছে। তবে তৃণমূলের ভোটের প্রচার নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
দেখা যাচ্ছে, পুরনো দিনের কর্মীদের পরিবর্তে ঠিকাদারদেরই প্রচারে সামনের সারিতে রাখা হয়েছে। যা নিয়ে দলীয় কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। রাধানগর অঞ্চলের যুব সভাপতি তথা দুর্নীতিগ্রস্ত ঠিকাদার জাহাঙ্গীর মণ্ডল, অজয়, তাপস সিংহরায়, মনা সহ একাধিক ব্যক্তিকে প্রচারে সামনের সারিতে নিয়ে আসায় চরম অসন্তোষ তৈরি হয়েছে দলের মধ্যে। এই ব্যক্তিদের এলাকায় না আছে কোনও গ্রহণযোগ্যতা, না আছে সংগঠন। এক তৃণমূল নেতা বলেন, এই ব্যক্তিরা চরম দুর্নীতিবাজ। এদের জন্য এলাকায় আমাদের সংগঠন বেহাল হয়ে গিয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *