খবর লাইভ : বলিউডে ফের করোনার থাবা। এবার করোনা আক্রান্ত অক্ষয় কুমার। রবিবার সকালে নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন তিনি।
টুইটারে তিনি লেখেন, “সকলকে জানাতে চাই আজ সকালে আমি কোভিড নাইনটিন পজিটিভ হয়েছি। সমস্ত প্রটোকলের সঙ্গেই আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি হোম কোয়ারান্টাইনে রয়েছি। প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। আমার অনুরোধ যারা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন, তারা নিজেদের টেস্ট করিয়ে নিন। অ্যাকশনে ফিরে আসবো খুব শীঘ্রই।”
অল্প কয়েকদিনের মধ্যে বলিউডে করোনা আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন তারকা। এদের মধ্যে রয়েছেন আমির খান, রনবীর কাপুর, আলিয়া ভাট, বাপ্পি লাহিড়ি, পরেশ রাওয়াল, গৌহর খান, আর মাধবনের মতো তারকারা। সেই তালিকায় নবতম সংযোজন অক্ষয় কুমার।




