Local News

ফের অগ্নিকাণ্ড শহরে, আগুন নেভাতে নাজেহাল দমকল কর্মীর

0
(0)

খবর লাইভ: সাতসকালে কলকাতার তপসিয়া এলাকার তিলজলায় একটি রবার কারখানায় হঠাৎই দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। সপ্তাহের প্রথম দিন, কর্মব্যস্ত সোমবারে শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা প্রথমে দমকলে খবর দেয়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় নাজেহাল অবস্থা দমকল কর্মীদের। কারখানা ও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুনের উৎসস্থল খুঁজে পেতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন নেভাতে দমকলের পাশাপাশি প্রচেষ্টা শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও।

একদিকে যেমন ঘিঞ্জি এলাকায় কারখানা, পাশেই আবার রয়েছে স্কুল। প্রাথমিক সূত্রে খবর, স্কুলে উপস্থিত থাকা শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সরিয়ে আনা হয়েছে। এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে দমকল বাহিনীর অনুমান, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

তবে ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট জানায়নি দমকল। শেষ পাওয়া খবর, আগুন যাতে অন্যান্য বহুতলে ছড়িয়ে না পড়ে সেজন্য দমকলের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *