State

প্রভাবশালীদের কয়লার টাকা দিত ধৃত বামাপদ!

0
(0)

খবর লাইভ : কয়লাকাণ্ডে বিস্ফোরক স্বীকারোক্তি বামাপদ দে-র! সিবিআইয়ের দাবি, জেরায় ধৃত বামাপদ জানিয়েছেন,তিনি নিয়মিত প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে দিতেন। তবে তিনি কাদের কাছে কয়লার টাকা পৌঁছে দিতেন, তা খোলসা করেনি সিবিআই। অবিলম্বে আসানসোলের বিশেষ আদালতে বামাপদর জবানবন্দি রেকর্ড করা হবে বলেও সিবিআই সূত্রের খবর।
কয়লাকান্ডের জেরে তোলপাড় হয় গোটা রাজ্য। চলতি মাসেই শিলিগুড়িতে গ্রেফতার করা হয় লালা ওরফে অনুপ মাঝি ও বিনয় মিশ্র ঘনিষ্ট বামাপদকে। পরে নিয়ে আসা হয় কলকাতায়। তাঁকে জেরা করেই কয়লাকাণ্ডের বহু অজানা তথ্য প্রকাশ্যে আসবে বলেই অনুমান করেছিলেন সিবিআই আধিকারিকরা। প্রভাবশালীদের কাছে নিয়মিত কয়লার টাকা পৌঁছে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই তাঁদের সেই ধারণা যে অমূলক নয়, তা প্রমাণ হল বলেই দাবি রাজনৈতিক মহলের।
সিবিআইয়ের তদন্তকারীদের দাবি, টানা জেরায় বামাপদ স্বীকার করেছেন, ফি সপ্তাহে একবার তিনি প্রভাবশালীদের কাছে 50 থেকে 60 কোটি টাকা পৌঁছে দিতেন। কার কার কাছে বখরার সেই টাকা পৌঁছে দিতেন, তাও তদন্তকারীদের জানিয়েছেন তিনি। যদিও কোটি কোটি ওই টাকা কাদের কাছে যেত, তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না সিবিআই আধিকারিকরা।
কয়লাকাণ্ডের তদন্তে নেমে কলকাতার 26 জন ব্যবসায়ীর কথা জানতে পারেন তদন্তকারীরা। তাঁদের মধ্যে 10 জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এঁদের বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। বামাপদর এই ‘স্বীকারোক্তি’র পরে কয়লাকাণ্ডে যে এবার কেউটে বেরোবে, তাও মনে করছেন তদন্তকারীরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *