খবর লাইভ : আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এই দিবস উপলক্ষ্যে লিঙ্গ বৈষম্য ঘোচানোর বার্তা দিয়ে ও মহিলাদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সমস্ত সহ নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন ক্ষেত্রেই আমাদের দেশের মহিলারা নজির গড়ছেন, কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। নারী ও পুরুষের ভেদাভেদ ও লিঙ্গ সমতার আদর্শ প্রসারের সংকল্পে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আবার মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে তাঁর সরকার বিশেষ তত্পর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইট, ‘আন্তর্জাতিক নারী দিবসে আমাদের অদম্য নারীশক্তিকে কুর্ণিশ। বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের মহিলাদের কৃতিত্ব নিয়ে গর্বিত ভারত। বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন আরও সম্প্রসারিত করতে কাজের সুযোগ আমাদের সরকারের কাছে সম্মানের বিষয়।’
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমগ্র নারী জাতিকে সম্মান জানিয়ে ট্যুইটারে লিখেছেন, ‘আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মা ও বোনেদের জানাই আমার অন্তরের শুভেচ্ছা, অভিনন্দন, সালাম ও শ্রদ্ধা।’
আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে এদিন মমতা পথেও নামছেন।



