State

বিজেপির ব্রিগেডমুখী রাস্তা মুখ ঢাকল ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ ব্যানারে

5
(1)

খবর লাইভ : একদিকে বিজেপির ‘আর নয় অন্যায়’, অন্যদিকে তৃণমূলের ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সভা। এই ব্রিগেডের সভার দিন শহর কলকাতার রাস্তা ঢাকল এই পোস্টার, ব্যানারে। কলকাতা বিমানবন্দর থেকে ব্রিগেডমুখী যে রাস্তা গিয়েছে, প্রায় সব রাস্তাই তৃণমূল, বিজেপির এই দুই পোস্টার ও ব্যানারে ছেয়ে গিয়েছে। কলকাতার প্রাণকেন্দ্র সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে ধর্মতলার সর্বত্র তৃণমূল ও বিজেপির এই দুই ব্যানারে ছেয়ে গিয়েছে।
তৃণমূল সূত্রে খবর, মোদি ব্রিগেডে আসবেন, এই খবর পাওয়ার পরই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হয়, ব্রিগেডমুখী প্রতিটি রাস্তায় যেন ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ ব্যানার লাগানো হয়। মোদি যতই সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা করুক না কেন, বাংলা যে নিজের মেয়েকেই চায়–এই বার্তাকেই তুলে ধরতে মরিয়া তৃণমূল। তবে ব্রিগেডে আসা বিজেপির এক কর্মীর দাবি, ‘এবার পরিবর্তন হয়ে যাবে। পোস্টার, ব্যানার লাগিয়ে লাভ নেই।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *