State

রাজনীতি খেলা নয়, খেলতে খেলতে আদর্শচ্যুত হচ্ছে তৃণমূল, খোঁচা দীনেশের

0
(0)

খবর লাইভ তৃণমূলে দমবন্ধ হয়ে আসা দীনেশ ত্রিবেদী অবশেষে যোগ দিলেন বিজেপিতে। এমনটাই আশঙ্কা করা হচ্ছিল। এবার সেটাই সত্যি হল। আজ, শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। সম্ভবত আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডের সভায় দেখা যেতে পারে দীনেশ ত্রিবেদীকে।
এদিন দীনেশ ত্রিবেদীকে বিজেপিতে যোগদান করিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘দীনেশজিকে বিজেপিতে স্বাগত। এতদিন তাঁর মত ভালো মানুষ খারাপ দলে ছিলেন। এবার সঠিক লোক সঠিক জায়গায় এলেন। দীনেশজি একজন অভিজ্ঞ রাজনীতিক। তাঁর বিচারধারা বাংলার কাজে, দেশের সেবার কাজে লাগবে।’ বিজেপিতে যোগদান করে দীনেশ ত্রিবেদী জানান, তাঁর কাছে দেশসেবাই সবথেকে বড়। বিজেপিতে যোগদান করে তিনি জনতার পরিবারে যোগদান করতে পেরেছেন। জনতা পরিবারে থেকেই তিনি দেশের জন্য কাজ করে যেতে চান। তিনি এতদিন এই দিনটির অপেক্ষায় ছিলেন। একইসঙ্গে তৃণমূলের নাম না করে তিনি বলেন, ‘বাংলা এখন হিংসা ও দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। ওখানকার মানুষ এখন পরিবর্তন চাইছে।’ তৃণমূলকে খোঁচা দিয়ে দীনেশ জানান, রাজনীতি খেলা নয়। খেলতে খেলতে আদর্শ চ্যুত হচ্ছে তৃণমূল।
কিছুদিন আগেই আচমকা রাজ্যসভায় দাঁড়িয়ে তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী। রাজ্যসভা দাঁড়িয়ে তিনি জানিয়েছিলেন, ‘আমার দমবন্ধ হয়ে আসছে। তৃণমূলে থেকে আমি কাজ করতে পারছি না।’ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে যায়, তাহলে কি তিনি বিজেপির দিকে পা বাড়াচ্ছেন। এখন দেখার, বিজেপিতে এসে তিনি ফের সাংসদ হন নাকি তাঁকে অন্য ভূমিকায় কাজে লাগাবে গেরুয়া শিবির।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *