State

খেলা হবে, দেখা হবে, জেতা হবে : মমতা

0
(0)

খবর লাইভ : শুক্রবার দুপুরে আসন্ন বিধানসভা ভোটের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা পেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা পেশ করে তৃণমূল নেত্রী বলেন, ‘খেলা শেষ কোথায়? খেলা হবে। খেলা হবে, দেখা হবে, জেতাও হবে।’
এদিন তৃণমূল নেত্রী বলেন, ‘এই লড়াই বাংলার অস্তিত্বের ঠিকানা রক্ষা করার লড়াই।’ প্রার্থী তালিকা পেশ করে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা দৃঢ়কণ্ঠে বলেন, ‘এটা একটা স্মাইলি ইলেকশন। ২ মে আমরা সবাই হাসব।’ এদিন নির্বাচন কমিশনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। তিনি জানান, নির্বাচনের পর রাজ্যে বিধান পরিষদ গঠন হবে। সেই বিধান পরিষদে বেশ কয়েকজন অভিজ্ঞ মুখকে নিয়ে আসা হবে। এবারের নির্বাচনে রাজ্যের মন্ত্রী অমিত মিত্র, পূর্ণেন্দু বসু নির্বাচনে লড়ছেন না। তাঁদের বিধান পরিষদে নিয়ে আসা হবে। তৃণমূল সূত্রে খবর, শুধু অমিত মিত্র, পূর্ণেন্দু বসুই নয়, আরও অনেকেই বাদ পড়েছেন তৃণমূলের প্রার্থীতালিকা থেকে। এদিন ২৯১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। বাকি ৩টি কেন্দ্র– দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পংয়ে গোর্খা জন মুক্তি মোর্চাকে দিল তৃণমূল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *