State

টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন সোনালি

0
(0)

খবর লাইভ : টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সোনালি গুহ। শুক্রবার আক্ষেপের সুরেই সোনালি গুহ বলেন, ‘আমি মমতাদির বাড়ির লোক ছিলাম। মমতাদি এটা করতে পারেন, বিশ্বাস করতে পারছি না।’ একইসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন একসঙ্গে থাকার একটা দাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। তবে এদিন তিনি ফের জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ফের বাংলার মুখ্যমন্ত্রী হোন, এটা তিনি চান।
এদিন প্রার্থী তালিকা ঘোষণা করার সময়ে সোনালি গুহকে বাদ দেওয়ার কথা নিজের মুখেই জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। বলেছিলেন, ‘সোনালির সুগারটা একটু বেড়েছে। তাই এবারে ও দাঁড়াতে পারছেন না।’ শুধু সোনালি গুহ নয়, অনেককেই এবারে প্রার্থী করা যায়নি বলে আক্ষেপ করেছিলেন তৃণমূল নেত্রী। উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর সোনালি গুহকে ডেপুটি স্পিকারের মর্যাদা দিয়েছিলেন তৃণমূল নেত্রী। যদিও পরের বিধানসভা ভোটের পর সোনালিকে ডেপুটি স্পিকার করেননি তিনি। সাতগাছিয়ার বিধায়ক হিসাবেই ছিলেন। এবার এই সাতগাছিয়া কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন মোহন নস্কর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *