State

পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ! উপ-নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে কমিশনে চিঠি ডেরেকের

0
(0)

খবর লাইভ : ফের নির্বাচন কমিশনে চিঠি তৃণমূল সাংসদের। এবার পক্ষপাতদুষ্ট আচরণ করার অভিযোগ তুলে উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈনকে অপসারণের দাবি তুললেন তৃণমূল সাংসদ ডেরেক ও’‌ ব্রায়েন। এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (‌সিইও)‌-কে চিঠি লিখলেন তিনি। আবার সাংবাদিক বৈঠক করে বিষয়টি নিয়ে সরব হয়েছেন আর এক সাংসদ সৌগত রায়।
পশ্চিমবঙ্গে ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন সুদীপ জৈন। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধেই সরব হলেন ডেরেক, সৌগতরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া চিঠিতে রাজ্যসভার সাংসদ ডেরেক লিখলেন, ‘‌কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এবং রাজ্য পুলিশকে নিয়ে গঠিত ক্যুইক রেসপন্স টিমের নেতৃত্বে একজন সিআরপিএফ আধিকারিককে রাখার ব্যবস্থা শুরু করেছিলেন সুদীপ জৈন। ভারতীয় সংবিধানের সপ্তম তফশিলের দু’নম্বর ধারা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়টি রাজ্যের এক্তিয়ারভুক্ত। এমন সিদ্ধান্ত দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোরও পরিপন্থী।’‌ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গও চিঠিতে তুলেছেন ডেরেক।
অন্যদিকে, এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এই একই অভিযোগে সরব হয়েছেন সৌগত রায়ও।
প্রসঙ্গত, করোনা টিকার শংসাপত্র সহ সরকারি প্রকল্পে মোদির ছবি ব্যবহার নিয়ে অভিযোগ করেছিল তৃণমূল। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে করোনা টিকার শংসাপত্র, পেট্রোলপাম্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পে মোদির ছবি সরানোর নির্দেশ দিয়েছে কমিশন। তবে এবার উপ নির্বাচন কমিশনারকে সরানোর আবেদন গ্রাহ্য হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *