খবর লাইভ : পামেলা কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং ঘনিষ্ঠ সুরজ কুমার শা। সুরজকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে খবর, সুরজ ঘটনার দিন পামেলার গাড়িতে থাকা অমৃত সিংকে পালাতে সাহায্য করেছিল। সোমবার তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। যে স্কুটি করে সুরজ পালাতে সাহায্য করেছিল, সেটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পুলিশ অমৃতের খোঁজখবর নেওয়া শুরু করেছে। জানা গিয়েছে, অমৃতের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতার যোগ রয়েছে। পামেলার বয়ান অনুযায়ী, ঘটনার দিন পামেলার গাড়িতে মাদক ধরা পড়ার আগে সেই সময় তাঁর সঙ্গে ছিলেন অমৃত। পামেলা ধরা পড়ার সময়ে অমৃত পালিয়ে চলে যান। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সুরজ স্কুটি নিয়ে অপেক্ষা করছিল। সুরজের স্কুটি করেই পালিয়ে যান অমৃত। ইতিমধ্যে ভিন্ রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ। উল্লেখ্য, পামেলা কাণ্ডে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা রাকেশ সিংকেও।
Related Articles
মিলেছে লালবাজারের অনুমতি, ৭ জুলাই থেকে ফের চালু কসবা আইন কলেজ
0 (0) খবর লাইভ : সোমবার থেকে পঠনপাঠন স্বাভাবিক হচ্ছে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে (Kasba Law College)। গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজে এক পড়ুয়াকে গণধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকেই পঠনপাঠন বন্ধ এই আইন কলেজে। কলেজের তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৭টা থেকেই শুরু হবে ক্লাস। খুব শীঘ্রই কলেজের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি […]
প্রতি মাসে শান্তিনিকেতনে ৩৫-৪০ কোটি পাঠাতেন লালা, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
0 (0) খবর লাইভ : প্রত্যেক মাসে ৩৫-৪০ কোটি পাঠাতেন লালা। তারপর সেই টাকা পুলিশ শান্তিনিকেতনে (অভিষেকের বাড়ি) পৌঁছে দিত। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। ভোটবঙ্গে ক্রমশ বাড়ছে রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ। সেই অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে শাসকদলের অস্বস্তি বাড়াচ্ছে কয়লাকাণ্ড ও গরু পাচার কাণ্ড। কয়লাকাণ্ডে একযোগে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু-দীনেশ ত্রিবেদীর। শুভেন্দুর অভিযোগ, গত ১০ […]
সাধারণ মানুষকে সংযত হওয়ার বার্তা অভিষেকের, আইনি লড়াইয়ে বুঝে নেওয়ার হুঁশিয়ারি
0 (0) খবর লাইভ : নারদ কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী-সহ চার হেভিওয়েট নেতাকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল রাজ্য রাজনীতি। বিশেষ করে করোনা আবহেও সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল সমর্থকরা। তাঁরা রাস্তায় নেমেই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন।কর্মী-সমর্থকদের এই আচরণ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি রাজ্যের আইনশৃঙ্খলা অবনতির জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন। কিন্তু করোনা পরিস্থিতিতে […]



