খবর লাইভ : এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। রাজ্য প্রশাসন এবং পুলিশের তিন আধিকারিকের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ করার সুপারিশ করেছেন রাজ্যপাল। জানা গিয়েছে, রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের নামে নালিশ করেছেন রাজ্যপাল।জানা গিয়েছে, গত ছয় জুন এবং ২০ জুন শাহকে […]
Tag: Amit Shaw
নবান্নের ১৪ তলায় একান্ত বৈঠক মমতা-শাহ’র, জল্পনা তুঙ্গে
খবর লাইভ : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক করলেন অমিত শাহ। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শেষে নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রীর অনুরোধেই শাহ যান নবান্নের ১৪ তলায়। সেখানে একান্তে বৈঠক হয় দু’জনের মধ্যে। শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক করতে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী-মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক […]
কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , বৈঠক করলেন দিলীপ-শুভেন্দুর সঙ্গে
খবর লাইভ : কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দু’দিনের ‘শাহি’ সফর কলকাতায়। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি চলে যান ৬ মুরলীধর সেন লেনে, বিজেপির রাজ্য দফতরে। সেখানে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের সঙ্গে বৈঠক করেন তিনি। ছিলেন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, মঙ্গল পাণ্ডে, সুনীল বনসল, অমিত মালব্য, […]
কাশ্মীরে জঙ্গি হামলার শিকার হচ্ছেন পণ্ডিতরা, তবু সন্ত্রাস কমেছে বলে দাবি শাহের
খবর লাইভ : দিল্লির চাণক্যপুরী এলাকায় পুলিশের অনুষ্ঠানে শাহ দাবি করেন, নরেন্দ্র মোদী সরকারের গত আট বছরের শাসনকালে কাশ্মীর, উত্তর-পূর্ব ও মাওবাদী সন্ত্রাস অনেকাংশেই কমে গিয়েছে। তাঁর কথায়, ‘‘আট বছর আগে যে এলাকাগুলিকে সন্ত্রাসের গড় হিসেবে ধরা হত, সরকারের নীতির কারণে আজ সেই এলাকাগুলি সন্ত্রাসমুক্ত হতে সক্ষম হয়েছে। ওই এলাকাগুলিতে মানুষের জীবন স্বাভাবিক ছন্দে ফিরেছে।’’ […]
নভেম্বরে কলকাতা আসতে পারেন অমিত শাহ, হতে পারে মমতার সঙ্গে সাক্ষাৎ
খবর লাইভ : আগামী নভেম্বরে কলকাতা আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক কর্মসূচি নয়, পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতেই তিনি শহরে আসতে পারেন। ৫ নভেম্বর ওই বৈঠক হতে পারে নবান্নে। সেখানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ পূ্র্ব ভারতের পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী। উদ্দেশ্য, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা। আরও পড়ুনঃ ব্যাঙ্কক যাওয়ার অনুমতি মিলল না […]
অমিত শাহের জুতো বইলেন তেলেঙ্গানা বিজেপির সভাপতি !
খবর লাইভ : হাতে করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জুতো বইলেন তেলেঙ্গানার বিজেপি সভাপতি বন্দি সঞ্জয় কুমার। ভিডিওতে দেখা যাচ্ছে, সেকেন্দ্রাবাদের উজ্জয়ীনি মহাকালী মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আসছেন অমিত শাহ। দ্রুত পায়ে গিয়ে তাঁর জুতো জোড়া হাতে করে নিয়ে পায়ের সামনে সাজিয়ে দিচ্ছেন বন্দি সঞ্জয় কুমার। বিষয়টি নিয়ে তেলেগু জাত্যাভিমানের প্রসঙ্গ তুলে বিজেপিকে খোঁচা দিয়েছেন […]
বিভেদ ভুলে শুভেন্দুকে আন্দোলনে নামার পরামর্শ শাহর
খবর লাইভ :রাজ্যে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি এবং পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিকে রাজনৈতিক ভাবে যথোপযুক্ত কাজে লাগান। নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে লাগাতার রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যান। এই সুযোগে আরও জনসংযোগ বৃদ্ধি করুন। ব্লকে ব্লকে জোরদার আন্দোলন করুন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এমনই এক গুচ্ছ পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, শিক্ষক দুর্নীতি নিয়ে […]
শাহী ‘স্বপ্নে’ বুঁদ বঙ্গ বিজেপির নেতারা
খবর লাইভ : দেশবাসীকে স্বপ্ন দেখিয়েছিলেন চাওয়ালা। সে স্বপ্ন ছিল ‘আচ্ছে দিন’-এর। স্বপ্ন ছিল প্রত্যেক ভারতীয় নাগরিকদের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পৌঁছে যাওয়ার। স্বপ্ন ছিল প্রতি বছর দেশে ২ কোটি চাকরি তৈরি হবে। দেশবাসীও সেই স্বপ্নে বুঁদ হয়েছিল। কিন্তু কী পেল? নোটবন্দি, লকডাউন, জিএসটি, চূড়ান্ত বেকারত্ব, ১০০ টাকার পেট্রোল-ডিজেল, একের পর এক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার […]
পূজার সঙ্গে শাহর ছবি শেয়ার করে বিপদে বলিউডের পরিচালক
খবর লাইভ : ছবিটি তোলা হয়েছিল বছর পাঁচেক আগে। ফ্রেমে দু’জন— অমিত শাহ এবং পূজা সিঙ্ঘল। পূজা মনরেগার টাকা লোপাটের দায়ে এখন ইডির হেফাজতে থাকলেও তখন ছিলেন বিহারের কৃষি এবং পশুপালন দফতরের সচিব। অন্য দিকে, ২০১৭ সালে বিজেপির সর্বভারতীয় সাধারণ সভাপতি ছিলেন শাহ। ছবিতে দু’জনকেই কানে কানে কথা বলতে দেখা যাচ্ছে। আর এই আলাপচারিতার মুহূর্তের […]
সৌরভের বাড়িতে নৈশভোজে গেলেন অমিত শাহ, নিরামিষ পদে আপ্যায়ন
খবর লাইভ : সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন অমিত শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী। মহারাজ একে সৌজন্য সাক্ষাৎ বলেছেন। তিনি জানিয়েছেন অনেক দিন ধরেই তাঁর সঙ্গে পরিচয় রয়েছে অমিত শাহর। সেই সূত্রেই দেখা করতে এসেছেন তিনি। শাহের সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী। আরও পড়ুন- রবিবার বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? আগাম সতর্ক নবান্ন বিজেপির একটি সূত্রের […]










