Special News Special Reports State

কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , বৈঠক করলেন দিলীপ-শুভেন্দুর সঙ্গে

0
(0)

খবর লাইভ : কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দু’দিনের ‘শাহি’ সফর কলকাতায়। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি।

বিমানবন্দর থেকে সরাসরি চলে যান ৬ মুরলীধর সেন লেনে, বিজেপির রাজ্য দফতরে। সেখানে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের সঙ্গে বৈঠক করেন তিনি। ছিলেন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, মঙ্গল পাণ্ডে, সুনীল বনসল, অমিত মালব্য, আশা লাকড়া, খগেন মুর্মু, সুভাষ সরকার, স্বপন দাশগুপ্ত, নিশীথ প্রামাণিক, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মন, লকেট চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্দ। প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন তিনি। এই বৈঠকরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ মর্মান্তিক, ভূমিধসে বিধ্বস্ত মালয়েশিয়া; বাড়ছে মৃতের সংখ্যা

শাহের এ বারের সফরের মূল কর্মসূচি, শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূর্বাঞ্চল পরিষদের (ইস্টার্ন জোনাল কাউন্সিল) বৈঠক। পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয়, নিরাপত্তা, সমস্যা সমাধানের কৌশল ইত্যাদি বিষয়কে সামনে রেখে গত ৫ নভেম্বর নবান্ন সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের ওই বৈঠক হওয়ার কথা ছিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *