খবর লাইভ : হাতে করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জুতো বইলেন তেলেঙ্গানার বিজেপি সভাপতি বন্দি সঞ্জয় কুমার। ভিডিওতে দেখা যাচ্ছে, সেকেন্দ্রাবাদের উজ্জয়ীনি মহাকালী মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আসছেন অমিত শাহ। দ্রুত পায়ে গিয়ে তাঁর জুতো জোড়া হাতে করে নিয়ে পায়ের সামনে সাজিয়ে দিচ্ছেন বন্দি সঞ্জয় কুমার।
বিষয়টি নিয়ে তেলেগু জাত্যাভিমানের প্রসঙ্গ তুলে বিজেপিকে খোঁচা দিয়েছেন বিরোধীরা। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির মুখপাত্র কষঙ্ক প্রশ্ন তোলেন, গুজরাতি নেতার পায়ের জুতো হাত দিয়ে তোলা কি তেলেঙ্গানার আত্মমর্যাদার প্রতীক?
এআইসিসি-র দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক মণিকম ঠাকুরের কথায় অমিত শায়ের জুতো হাতে তুলে তেলেগু জাত্যাভিমানে আঘাত করেছেন সঞ্জয়।




