খবর লাইভ : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক করলেন অমিত শাহ। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শেষে নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রীর অনুরোধেই শাহ যান নবান্নের ১৪ তলায়। সেখানে একান্তে বৈঠক হয় দু’জনের মধ্যে।
শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক করতে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী-মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন অমিত।
আরও পড়ুনঃ ১১ ধর্ষকের মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা নয়, বিলকিসের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
বাংলায় তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি। ফলে রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাতের ঘটনা কোনও নতুন বিষয় নয়। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত থেকে শুরু করে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিকবার সঙ্ঘাত হয়েছে মমতার। এ বার তাঁরাই পরস্পরের মুখোমুখি। এই বৈঠক প্রশাসনিক নাকি রাজনৈতিক তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। যদিও রাজ্যের শীর্ষকর্তাদের দাবি মমতা-শা এর বৈঠক প্রশাসনিক। তাই এই বৈঠককে গুরুত্ব সহকারেই দেখেছেন রাজনৈতিক মহল। ইতিমধ্যেই এই একান্ত বৈঠক নিয়ে বিজেপি তৃণমূলের সমঝোতা বলেই মনে করছে রাজ্যের বাম-কংগ্রেস।




