খবর লাইভ : দিল্লির চাণক্যপুরী এলাকায় পুলিশের অনুষ্ঠানে শাহ দাবি করেন, নরেন্দ্র মোদী সরকারের গত আট বছরের শাসনকালে কাশ্মীর, উত্তর-পূর্ব ও মাওবাদী সন্ত্রাস অনেকাংশেই কমে গিয়েছে। তাঁর কথায়, ‘‘আট বছর আগে যে এলাকাগুলিকে সন্ত্রাসের গড় হিসেবে ধরা হত, সরকারের নীতির কারণে আজ সেই এলাকাগুলি সন্ত্রাসমুক্ত হতে সক্ষম হয়েছে। ওই এলাকাগুলিতে মানুষের জীবন স্বাভাবিক ছন্দে ফিরেছে।’’
আরও পড়ুনঃ কেদারনাথ রোপওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদির
অমিত শাহ বলেন, আট বছর আগে তাঁদের সরকার যখন ক্ষমতায় আসে তখন দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসের প্রশ্নে তিনটি বড় সমস্যা ছিল। প্রথমত, উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদ। সেই প্রসঙ্গে শাহ বলেন, ‘‘উত্তর-পূর্বের একাধিক রাজ্যে নিরাপত্তাবাহিনীর হাতে থাকা বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পরিবর্তে সেই এলাকার যুবকদের ক্ষমতায়নের পথে সরকার হাঁটায় বর্তমানে উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদের সমস্যা অনেকটাই মিটে গিয়েছে।’’




