Special News Special Reports

সৌরভের বাড়িতে নৈশভোজে গেলেন অমিত শাহ, নিরামিষ পদে আপ্যায়ন

0
(0)

খবর লাইভ : সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন অমিত শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী। মহারাজ একে সৌজন্য সাক্ষাৎ বলেছেন। তিনি জানিয়েছেন অনেক দিন ধরেই তাঁর সঙ্গে পরিচয় রয়েছে অমিত শাহর। সেই সূত্রেই দেখা করতে এসেছেন তিনি। শাহের সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- রবিবার বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? আগাম সতর্ক নবান্ন

বিজেপির একটি সূত্রের দাবি, অমিত নিজেই সৌরভের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই মতোই বার্তা পৌঁছয় বেহালায়। তার পর থেকেই নৈশভোজের জন্য তোড়জোড় শুরু হয়েছিল। তবে প্রত্যাশিত ভাবেই এর মধ্যে উভয়পক্ষই ‘রাজনীতি’ আনতে চাইছে না। কিন্তু রাজনীতির অনুষঙ্গ এসেই পড়ছে। কারণ, রাজ্যে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপি যে সৌরভকে ‘মুখ্যমন্ত্রীর মুখ’ হিসেবে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে অনুরোধ করেছিল, তা কারওরই অজানা নয়।
শাহি ভোজের মেনুতে থাকছে ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা, ডাল মাখানি, আলুর দম, ভেজিটেবল কাটলেট, পনির। শেষপাতে দই, রসগোল্লা, কাজু বরফিও থাকবে বলে জানা গিয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *