International

সৌজন্য! ভারতের আকাশসীমায় ঢুকল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিমান 4.5 (129)

খবর লাইভ : ফের সৌজন্যতা দেখাল ভারত! ভারতের প্রধানমন্ত্রীকে আকাশসীমায় প্রবেশ করতে দেয়নি পাকিস্তানের ইমরান সরকার। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিমানকে আকাশসীমায় ঢুকতে দিল ভারত। জানা গিয়েছে, দু’দিনের সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেজন্য ভারতের আকাশসীমা দিয়ে তাঁর বিমান যাওয়ার জন্য নয়াদিল্লির অনুমতি চেয়েছিল ইসলামাবাদ। পাকিস্তানের সেই আবেদন মঞ্জুর করেছে নয়াদিল্লি। উল্লেখ্য, […]

International

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, গুরুতর আহত আট 0 (0)

খবর লাইভ : ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। এবার দিনদুপুরে একটি বাস ও স্থানীয় সাবওয়ে স্টেশনে হামলা চালায় বন্দুকবাজ। বুধবার ফিলাডেলফিয়া শহরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানায়, এই হামলায় গুরুতর আহত হয়েছেন আটজন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় ইতিমধ্যে একজন গ্রেফতার হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর তিনটে নাগাদ উত্তর ফিলাডেলফিয়ার ফার্ন রকের […]

International

ফাইজারের তথ্যভাণ্ডারে সাইবার হামলা উত্তর কোরিয়ার ! 0 (0)

খবর লাইভ : করোনা ভ্যাকসিন সংক্রান্ত তথ্য চুরি করতে এবার সাইবার হামলা চালাল উত্তর কোরিয়ার হ্যাকাররা। মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজারের তথ্যভাণ্ডারে সাইবার হামলা চালিয়েছে তারা। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস’-এর তরফে এমনই বিস্ফোরক দাবি তুলে ধরা হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার অভিযোগ, কিমের দেশের কাছে রয়েছে কয়েক হাজার সদস্যের একটি সুশিক্ষিত সংগঠিত […]

International

বিশ্বজুড়ে কোভিশিল্ড টিকা দেওয়ার ছাড়পত্র পেল সেরাম 0 (0)

খবর লাইভ : অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড টিকা বিশ্বব্যাপী সরবরাহের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেল পুনের সিরাম ইনস্টিটিউট। বিশ্বের আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলিতে টিকা সরবরাহ করবে সিরাম। ফাইজারের পর অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন হল দ্বিতীয় টিকা, যেটিকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর সহকারী ডিরেক্টর জেনারেল ডা. মারিয়াঞ্জেলা সিমাও বলেন, ‘যে সব দেশগুলিতে টিকা তৈরি করার কাঠামোই নেই, […]

International

১০ বছর আগে ঘটা ভূমিকম্পের ‘আফটারশকে’ কেঁপে উঠল জাপান, আহত শতাধিক 0 (0)

খবর লাইভ : আতঙ্ক বাড়িয়ে জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রবিবার রাতের এই ঘটনায় প্রাণহানি না-ঘটলেও আহত হয়েছেন শতাধিক মানুষ। এটা ১০ বছর আগে ঘটা ভূমিকম্পের ‘আফটারশক’ বলে জানিয়েছেন ভূ-তত্ত্ববিদরা। জানা গিয়েছে, রবিবার রাতে জাপানের উত্তর-পূর্ব অংশের বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ৭.৩। এই কম্পনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। ফুকুশিমায় […]

International

ইমপিচমেন্ট থেকে রক্ষা পেলেন ট্রাম্প 0 (0)

খবর লাইভ : দ্বিতীয়বারের ইমপিচমেন্ট শুনানিতে নির্দোষ প্রমাণিত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনেটের এই ভোটাভুটিতে ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ৪৩টি। বিপক্ষে ভোট পড়েছে ৫৭টি। ট্রাম্পের নিজের দল রিপাবলিকানদের ৭ জন সদস্য ট্রাম্পের বিপক্ষে ভোট দেন। ট্রাম্পের পক্ষে কম ভোট পড়লেও নিয়ম অনুযায়ী দুই তৃতীয়াংশ অর্থাৎ ৬৭টি ভোট পড়লে কাউকে দোষী সাব্যস্ত করা যায় […]

International

করোনা ভ্যাকসিনের মাধ্যমে নতুন করে গড়ে উঠল ভারত-বাংলাদেশ মৈত্রীর সম্পর্ক 0 (0)

খবর লাইভ : করোনা টিকার মাধ্যমে নতুন করে ভারত-বাংলাদেশ মৈত্রীর সম্পর্ক গড়ে উঠল। করোনা মোকাবিলায় এবার প্রতিবেশী দেশ বাংলাদেশকে প্রচুর পরিমাণ ভ্যাকসিন পাঠাল ভারত। তাও আবার উপহার স্বরূপ। ভারতের এই পদক্ষেপে যারপরনাই আপ্লুত শেখ হাসিনার বাংলাদেশ। জানা গিয়েছে, ইতিমধ্যেই ওপার বাংলায় ভারতের তরফে বাংলাদেশকে উপহার হিসেবে প্রায় ২০ লক্ষ করোনা ভ্যাকসিন পাঠানো হয়েছে। এর মাধ্যমে ভারত-বাংলাদেশের […]

International

বিবিসি-র সম্প্রচার বন্ধ করল চিন 0 (0)

খবর লাইভ : আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ওপরেও চিনের কোপ! চিনে বিবিসি ওয়ার্ল্ড নিউজ-এর সম্প্রচার বন্ধ করে দিল বেজিং। দেশের একতা ও জাতীয় স্বার্থে আঘাত হানার জন্যই বিবিসি-র সম্প্রচার বন্ধ করা হল বলে দাবি জানিয়েছে বেজিং। যদিও অভিযোগ অস্বীকার করে বিবিসি-র পাল্টা দাবি, চিন সরকারের নিপীড়ন ও নির্মমতার ছবি প্রকাশ্যে আনার অপরাধেই জিনপিং সরকারের এই পদক্ষেপ। […]

International

সবচেয়ে বড় সাইবার অত্যাচার! ৩২৭ কোটি জি-মেইল ও হট মেইল-এর পাসওয়ার্ড হ্যাক 0 (0)

খবর লাইভ : ফের সাইবার হামলার শিকার গোটা বিশ্ব। এবার জি-মেইল ও হট মেইল-এর ৩০০ কোটিরও বেশি পাসওয়ার্ড ফাঁস হয়ে গেল। ফলে কোটি কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়ে গেল নেটদুনিয়ায়। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে। মনে করা হচ্ছে, এটাই সবচেয়ে বড় সাইবার অ্যাটাক। এর আগে এত বড় পাসওয়ার্ড লিকের ঘটনা কোনওদিন ঘটেনি।  ‘‌সাইবারনিউজ’‌-এর রিপোর্টে বলা হয়েছে, […]

International

ফের তালিবানি হামলা আফগানিস্তানে, মৃত অন্তত ১৬ 5 (1)

খবর লাইভ : ফের তালিবানি হামলা আফগানিস্তানে। মৃত্যু হল অন্তত ১৬ জন নিরাপত্তারক্ষীর। বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে এই হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর ফলে কাবুল ও তালিবানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কুন্দুজ প্রদেশের খান আবাদ এলাকায় নিরাপত্তারক্ষীদের একটি চেকপোস্টে হামলা চালায় তালিবান জঙ্গিরা। অত্যাধুনিক একে-৪৭ রাইফেল […]