International

ফের রক্তাক্ত মায়ানমার, সেনা-পুলিশের অভিযানে মৃত্যু ১০ বিক্ষোভকারীর 4 (1)

খবর লাইভ : সেনা-পুলিশের যৌথ অভিযানে ফের রক্তাক্ত হল মায়ানমারের বিভিন্ন শহর। বৃহস্পতিবার সকাল থেকে ফের পথে নেমে মিছিলে অংশ নিয়েছিলেন অসংখ্য মানুষ। সেই মিছিল ছত্রভঙ্গ করতে কয়েকটি শহরে ফের গুলি চালায় পুলিশ। কোথাও কোথাও রাবার বুলেট আর কাঁদানে গ্যাসও ছোড়া হয়। এই পুলিশি অভিযানে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জন বিক্ষোভকারীর। গুরুতর আহত হয়েছেন আরও […]

International

১২ তলার ব্যালকনি থেকে ছিটকে পড়া শিশুকে রক্ষা করলেন ডেলিভারি বয় 5 (1)

খবর লাইভ : তাজ্জব ঘটনা! কার্যত অসম্ভবকে সম্ভব করে দেখালেন একত্রিশ বছরের এক ডেলিভারি বয়। বিরল এই ঘটনাটি ঘটেছে ভিয়েতনামে। ১২ তলা থেকে ছিটকে পড়া এক শিশুকে ধরে ফেললেন ডেলিভারি বয়। জানা গিয়েছে, সম্প্রতি হান্যেই প্রদেশে কিছু জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন নুয়েন নক মান। তখন হঠাৎ তিনি দেখতে পান, সামনের আবাসনের ১২ তলায় […]

International

২০২১ সালেও করোনা মহামারী চলবে, সতর্কবার্তা দিল হু 5 (1)

খবর লাইভ : ২০২০-তেই শেষ নয়! ২০২১ সালেও করোনা মহামারী চলবে। এমনই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ফলে বিশ্বজুড়ে উদ্বেগ আরও বাড়ল। হু-র এমার্জেন্সি ডিরেক্টর মাইকেল রায়ান জানিয়েছেন, চলতি বছরও করোনা মহামারী চলবে। তবে এখন আক্রান্ত ও মৃতের সংখ্যা কমবে। এখনই মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার ছেড়ে দিলে সমস্যা আরও বাড়তে পারে। হু-র তরফে […]

International

কারাদণ্ডের সাজা হল প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টের 0 (0)

খবর লাইভ : দুর্নীতির দায়ে কারাদণ্ডের সাজা হল প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির। তাঁকে তিন বছর কারাদণ্ড দিয়েছে প্যারিসের এক আদালত। আদালত সূত্রে খবর, ৬৬ বছরের নিকোলাস সারকোজির বিরুদ্ধে এক ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার অভিযোগ ছিল। ম্যাজিস্ট্রেট গিলবার্ট অ্যাজিবার্টকে মোনাকো শহরে বড় চাকরি দেওয়ার বিনিময়ে সারকোজি তাঁর রাজনৈতিক দলের বিরুদ্ধে ফৌজদারী প্রক্রিয়ার গোপন তথ্য হাতিয়েছিলেন। দীর্ঘদিন […]

International

বিডেন প্রেসিডেন্ট পদে বসার ৩৬ দিনের মাথাতেই সিরিয়ায় আমেরিকার বোমাবর্ষণ 0 (0)

খবর লাইভ : ফের সিরিয়ায় বোমাবর্ষণ। মার্কিন প্রেসিডেন্ট পদে বসার ৩৬ দিনের মাথাতেই পূর্ব সিরিয়ায় বোমাবর্ষণ করালেন জো বিডেন। যে বাড়িগুলোতে বোমা ফেলা হয়েছে, সেগুলো ইরান সমর্থিত জঙ্গি ঘাঁটি বলেই পেন্টাগনের দাবি। ইরাকে আমেরিকান সৈন্যদের ওপর রকেট হামলার জবাবেই এই বোমাবর্ষণ জানিয়ে পেন্টাগনের মুখপাত্র জন কার্বি বলেন, ‘প্রেসিডেন্ট বিডেনের নির্দেশে পূর্ব সিরিয়ায় ইরান সমর্থিত জঙ্গিদের […]

International

জামাল খাসোগির মৃত্যুর পিছনে সৌদি যুবরাজ সলমনের হাত ছিল : মার্কিন রিপোর্ট 0 (0)

খবর লাইভ : সাংবাদিক জামাল খাসোগির মৃত্যুর পিছনে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের হাত ছিল। এমনই বিস্ফোরক রিপোর্ট পেশ করেছে মার্কিন গোয়েন্দারা। যা নিয়ে ইতিমধ্যে সারা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের দফতর থেকে শুক্রবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, সাংবাদিক জামাল খাসোগির মারা যাওয়ার পিছনে সৌদি আরবের যুবরাজ […]

International

নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণে মিলল সবুজ সংকেত 0 (0)

খবর লাইভ : দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে নীরব মোদিকে। ‌ভারতে প্রত্যর্পণে অনুমতি মিলল। বৃহস্পতিবার লন্ডনের একটি আদালত এব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) প্রতারণা কাণ্ডে অভিযুক্ত নীরব মোদি প্রায় ১৪ হাজার কোটি টাকা প্রতারণা করতে চেয়েছিলেন বলে অভিযোগ। এ ব্যাপারে মামলার শুনানিতে ভারতের দেওয়া প্রমাণে আদালত সন্তুষ্ট ব্রিটেনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত। এদিন বিচারক […]

International

কাতারে বিশ্বকাপ আয়োজনের মঞ্চে বিপর্যয়! প্রাণ গেল প্রায় ৭ হাজার শ্রমিকের 0 (0)

খবর লাইভ : ২০২২ সালেই কাতারে আয়োজিত হবে ফুটবল বিশ্বকাপ। তাই স্টেডিয়াম সহ বিভিন্ন পরিকাঠামো তৈরির শেষ মুহূর্তের কাজ সম্পন্ন করতে গিয়ে মৃত্যু হল প্রায় সাত হাজার শ্রমিকের। যার মধ্যে একটা বড় অংশই ভারতীয়। এছাড়া পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বহু শ্রমিক রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ্যে আসতেই জোর চাঞ্চল্য শুরু হয়েছে। যদিও এই ঘটনাকে […]

International

আত্মহত্যার প্রবণতা কমাতে একাকীত্ব মন্ত্রক চালু করল জাপান 0 (0)

খবর লাইভ : করোনা অতিমারী ও লকডাউনের ধাক্কায় বিশ্বজুড়ে হতাশা, অবসাদ, একাকীত্ব। আর তার ফলস্বরূপ বেড়ে গিয়েছে আত্মহত্যার হার। পরিস্থিতি সামাল দিতে এবার বিশেষ পদক্ষেপ করল জাপান সরকার। চালু করল একাকীত্ব মন্ত্রক। মূলত অবসাদ, একাকীত্ব কাটিয়ে দেশবাসীকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই এই মন্ত্রক চালু করা হল বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা। জানা গিয়েছে, জাপানের […]

International

দুর্ঘটনার কবলে টাইগার উডসের গাড়ি, প্রাণে বাঁচলেও গল্ফারের কেরিয়ার ভবিষ্যত্ নিয়ে সংশয় 0 (0)

খবর লাইভ : দুর্ঘটনার কবলে পড়লেন কিংবদন্তি গল্ফার টাইগার উডস। কোনক্রমে প্রাণে বেঁচে গেলেও টাইগারের কেরিয়ার ভবিষ্যত্ নিয়ে সংশয় দেখা দিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে লস অ্যাঞ্জেলেসের রোলিং হিলস এস্টেট এবং র‌্যাঞ্চো পালোসা ভার্দাসের সীমান্তবর্তী এলাকায় টাইগারের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে। তারপর রাস্তার ঢাল ধরে গাড়ি গড়িয়ে পড়ে। বেশ কয়েকবার […]