National Special News Special Reports

জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি ব্যাখ্যা করতে মোদির বাসভবনে রূদ্ধদ্বার বৈঠকে রাজনাথ

0
(0)

খবর লাইভ : সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। পহেলগাঁও কাণ্ডের আবহে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি মোদিকে ব্যাখ্যা করতে পারেন রাজনাথ।

মনে করা হচ্ছে, পহেলগাঁও কাণ্ডের আবহে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি মোদীকে ব্যাখ্যা করতে পারেন রাজনাথ। উল্লেখ্য, রবিবারই দেশের সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেছিলেন রাজনাথ।

পহেলগাঁওয়ে নৃশংস হত্যালীলার পরে পাকিস্তানকে জবাব দিতে কী কী গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে দু’জনের। রুদ্ধদ্বার ওই আলোচনার পর মোদীর বাসভবনে রাজনাথের যাওয়ার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে গত চার দিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে পাক সেনা। পাকিস্তানের এক মন্ত্রী আবার ১৩০টি পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতিতে যে কোনও পরিস্থিতির মোকাবিলায় রয়েছে ভারতীয় সেনা। সম্ভাব্য কোন উপায়ে পাকিস্তানকে জবাব দেওয়া যায়, তা নিয়েও আলোচনা চলছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *