খবর লাইভ : পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান। ভুল করে সীমান্তের ওপারে যেতেই আটক। পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্ত পেরোতেই আটক হলেন তিনি। ওই জওয়ানকে ফেরাতে উদ্যোগী হয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করছে ভারত। জানা যাচ্ছে, ভুল করে সীমান্ত পেরিয়েছিলেন ওই জওয়ান। তিনি পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে পরিস্থিতি যখন তপ্ত, সেই সময়ই […]
Day: April 24, 2025
মাধ্যমিকের ফল প্রকাশ ২ মে, জানিয়ে দিল মধ্য শিক্ষা পর্ষদ
খবর লাইভ : অপেক্ষার অবসান। মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। আগামী ২ রা মে, শুক্রবার ফল প্রকাশ মাধ্যমিকের। ওইদিন সকালে ফল প্রকাশ করবে মাধ্যমিক বোর্ড। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ফল প্রকাশের দিনই প্রথম ১০ তম স্থান পর্যন্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বোর্ড। ৭০ দিনের মাথায় […]
ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করতেই, ইসলামাবাদের দাবি প্রতিটি জলবিন্দুতে তাদের ‘অধিকার’ রয়েছে!
খবর লাইভ : ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করতেই মাথায় হাত পড়েছে পাকিস্তানের। ইসলামাবাদের দাবি প্রতিটি জলবিন্দুতে তাদের ‘অধিকার’ রয়েছে! ভারতের সিদ্ধান্তকে ‘জল-যুদ্ধ’ হিসাবে দেখতে শুরু করেছে পাকিস্তান সরকার। সে দেশের বিদ্যুৎমন্ত্রী আওয়াইস লেখরি সমাজমাধ্যমে এমনটাই দাবি করেছেন। একই সুর শোনা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিদেশ উপদেষ্টা সরতাজ আজিজের গলাতেও। তাঁরও দাবি, সিন্ধু জলচুক্তি প্রত্যাহার […]
হামলাকারী ও ষড়যন্ত্রকারীরা কল্পনাও করতে পারবে না, তাদের কী শাস্তি হবে, হুঁশিয়ারি মোদির
খবর লাইভ : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাল্টা অ্যাকশনে ভারত। দিকে দিকে চলছ চিরুনি তল্লাশি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় আজ সর্বদল বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। সন্ধে ৬টায় সংসদ ভবনে এই বৈঠক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন। এরই মধ্যে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতের […]
ভারতের প্রত্যাঘাতের প্রহর গুনছে পাকিস্তান, জরুরী বৈঠকে পাক প্রধানমন্ত্রী
খবর লাইভ : পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের প্রত্যাঘাতের প্রহর গুনছে পাকিস্তান।বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের তরফ থেকেও একটি বৈঠক ডাকা হয়েছে।মূলত পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠক। বুধবার দফায় দফায় বৈঠকের পর ভারত যা সিদ্ধান্ত নিয়েছে, তাতে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তথা অর্থনৈতিক বিষয়টিও সরাসরিভাবে ধাক্কা খাবে। সেই পরিস্থিতির মোকাবিলা কীভাবে করা যায়, তার রূপরেখা তৈরি […]
দক্ষিণবঙ্গের সব জেলায় চরম গরম ও অস্বস্তি
খবর লাইভ : শনিবার পর্যন্ত টানা তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রবিবার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে দাবদাহের পরিস্থিতি। আজ, বৃহস্পতিবার ও আগামিকাল, শুক্রবার তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চরম গরম ও অস্বস্তি। তাপপ্রবাহের পরিস্থিতি আজ ও কাল, অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার পশ্চিমের ৩-৪ জেলায়। চরম […]
মোদি-বৈঠক শেষ হতেই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ কড়া পদক্ষেপ ভারতের
খবর লাইভ : কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলার পর গোটা দেশে ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রত্যাঘাতের দাবি উঠছে দেশের সর্বত্র। বুধবার সকাল থেকে দফায় দফায় বৈঠক চলেছে নয়াদিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর উপত্যকার বাস্তব চিত্র দেখে এসেছেন। শেষে সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে আড়াই ঘণ্টা ধরে চলা বৈঠকের পর ‘প্রত্যাঘাত’ করল ভারত। পাকিস্তানিদের ‘সার্ক’ ভিসা বাতিল, […]







