খবর লাইভ : ওয়াকফ ইস্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িত কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য পুলিশ । এই বার্তার কয়েক ঘণ্টার মধ্যে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল। বৃহস্পতিবার সেই সিট প্রথম বৈঠক করল। সূত্রের খবর, বুধবার রাতে শমসেরগঞ্জ থানায় ওই বৈঠক হয়েছে। রাজ্য পুলিশের […]
Day: April 17, 2025
শেষ পর্যন্ত বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ, পাত্রী কে জানেন?
খবর লাইভ : বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ। শুক্রবার বাংলা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মর্নিং ওয়াকে যাবেন না। কারণ, শুক্রবারই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই রাজনীতিক।পাত্রী রিঙ্কু মজুমদার, বিজেপি করার সূত্রেই আলাপ দু’জনের। রাজারহাটের শাপূর্জি আবাসনে থাকেন দীর্ঘ ছয় বছর ধরে। শুক্রবারই রিঙ্কু ও দিলীপের বিয়ের আসর বসতে চলেছে বলে খবর। শোনা যাচ্ছে নিউটাউনের বিজেপি নেত্রী […]
মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলিতে এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, নির্দেশ হাইকোর্টের
খবর লাইভ : প্রশাসনের দাবি ধীরে ধীরে শান্তি ফিরছে মুর্শিদাবাদে ৷ ধুলিয়ানে দোকানপাটও খুলেছে ৷ কিন্তু পরিস্থিতি কি এখনও ঘরছাড়াদের ঘরে ফেরানোর মতো হয়নি ? এখনও কি পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী নিজেদের উপর আস্থা রাখতে পারছে না ? হঠাৎ করে ফের কিছু ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কি তাদের পক্ষে সমস্যার হতে পারে ? এমনই একাধিক প্রশ্ন […]
ঘূর্ণাবর্তের জেরে ঝড়-বৃষ্টিতে ভাসবে বাংলা
খবর লাইভ : ফের বদলাচ্ছে আবহাওয়া। ভারতীয় মৌসম বিভাগ পশ্চিম ভারতের একাধিক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। রাজস্থান এবং দিল্লি-সহ অনেক রাজ্যে তাপপ্রবাহ পরিস্থিতি শুরু হয়েছে। তীব্র তাপপ্রবাহের জেরে চরম জেরবার হাল বেশ কিছু রাজ্যে। তবে এরই মধ্যে ঘূর্ণাবর্তের জেরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি বেশ কয়েকটি রাজ্যে। দু-জোড়া অক্ষরেখার দাপটে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে দেশ জুড়ে। […]
সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ড এবং পর্ষদে নিয়োগ করা যাবে না
খবর লাইভ : ওয়াকফ বোর্ডে যদি অমুসলিম সদস্যরা সুযোগ পান, সেক্ষেত্রে কি হিন্দুদের দান করা সম্পত্তির পরিচালন পর্ষদে মুসলিমরা সুযোগ পাবেন? বুধবার সংশোধিত ওয়াকফ আইনের বৈধতা সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় সরকারকে এই প্রশ্নই তুলেছিল সুপ্রিম কোর্ট৷ যদিও কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, নতুন ওয়াকফ আইনটি অনেক বেশি সার্বজনীন৷ সেখানে শিয়া এবং সুন্নি বাদেও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের […]
‘দাগি’ নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন: নির্দেশ সুপ্রিম কোর্টের
খবর লাইভ : ‘দাগি’ নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, আগামী ৩১ মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে, তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। […]






