খবর লাইভ : বেআইনি মাটির গাড়িতে একাধিক পথযাত্রীর মৃত্যু হলেও হেলদোল নেই পুলিশের। ফলে রাতের অন্ধকারে প্রায় শতাধিক বেআইনি মাটির গাড়ির দাপটে প্রাণ ওষ্ঠাগত হুগলির ধনিয়াখালির দশঘরা ও পারাম্বুয়া এলাকার লোকজনের। ফের একবার ধনিয়াখালি থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো শুরু করেছে ও এলাকার বাসিন্দারা। পুলিশ অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের […]
Day: April 25, 2025
পহেলগাঁও নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠকে ভুলের কথা স্বীকার অমিত শাহের
খবর লাইভ : পহেলগাঁও নিয়ে একটা প্রশ্ন অনেককেই খাচ্ছে কুরে কুরে। যে প্রশ্নটা করেই ফেলেছেন সদ্য স্বামীহারা শীতল কালথিয়া। তাঁর প্রশ্ন, যদি এটা ডেঞ্জার জোনই ছিল, তাহলে কাউকে উপরে যেতে দিলেন কেন? বিনা অনুমতিতে উপরে তো কেউ যেতে পারবে না। বিরোধীরা প্রশ্ন তুলছেন, এত জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন, পিক সিজনে এত জমায়েত, অথচ কেন ছিল না সেনাপ্রহরা? […]
উইকেন্ডে ফের হাওয়া বদল হবে, রবিবার থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
খবর লাইভ : দক্ষিণবঙ্গে দাবদাহ ও চরম অস্বস্তিকর আবহাওয়া চলছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চরম গরম ও অস্বস্তি বহাল থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তাপপ্রবাহের পরিস্থিতি একাধিক জেলায়। বৃষ্টি কী দেবে স্বস্তি? বাংলার আবহাওয়া কী হতে চলেছে আগামী ৪৮ ঘণ্টায়? তবে সুখবর দিয়েছে আলিপুর। রবিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার থেকেই বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলায় […]
‘যোগ্য’ চাকরিহারারা এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান তুলে নিলেন, শহিদ মিনারে গিয়ে নতুন করে বিক্ষোভ
খবর লাইভ : এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে দীর্ঘদিন ধরে চলা অবস্থান-বিক্ষোভে এবার বড় ফাটল। ‘যোগ্য’ চাকরিহারারা আজ এসএসসি ভবনের সামনে থেকে তাঁদের অবস্থান তুলে নিলেন। তাঁদের স্পষ্ট বক্তব্য—‘অযোগ্য’ চাকরিহারাদের সঙ্গে একসঙ্গে আন্দোলন চালানো আর সম্ভব নয়। ফলে তাঁরা শহিদ মিনারে গিয়ে নতুন করে নিজেদের আন্দোলন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। যোগ্য চাকরিপ্রার্থীদের একাংশ জানিয়েছেন, অনেকদিন ধরেই তাঁরা […]
পাকিস্তানিদের খুঁজে বের করতে মুখ্যমন্ত্রীদের ফোনে নির্দেশ অমিত শাহের
খবর লাইভ : সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে তাদের রাজ্যে বসবাসকারী পাকিস্তানিদের দ্রুত চিহ্নিত করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানিদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার৷ ভারতে বসবাসকারী সব পাকিস্তানিদের যাতে খুঁজে বের করা যায়, সেই উদ্দেশ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই বার্তা দিয়েছেন শাহ৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারতে বসবাসকারী সব পাকিস্তানির […]
চরম সতর্কতা এলাকায়, পাঁইপাঁই করে এলাকা ছেড়ে পালাচ্ছে সব জঙ্গি
খবর লাইভ : তুমুল উত্তেজনা, চরম সতর্কতা এলাকায়, পাঁইপাঁই করে এলাকা ছেড়ে পালাচ্ছে সব জঙ্গি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট এবং সরাসরি ভাষায় জানিয়েছেন যে যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ভারতের এই কড়া অবস্থানের কারণে সীমান্ত জুড়ে আতঙ্কের পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে পাকিস্তান বালাকোট সার্জিক্যাল স্ট্রাইকের মতো কিছুর আশঙ্কা করছে৷ এই […]
তাপপ্রবাহের পরিস্থিতি আজ রাজ্যের পশ্চিমের চার জেলায়
খবর লাইভ : তাপপ্রবাহের পরিস্থিতি আজ, শুক্রবার থাকবে রাজ্যের পশ্চিমের চার জেলায়। তাপপ্রবাহ চলবে মালদহতেও। ফলে চরম অস্বস্তিকর আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চরম গরম ও অস্বস্তি। তাপপ্রবাহের পরিস্থিতি আজ, শুক্রবার থাকবে রাজ্যের পশ্চিমের ৩-৪ জেলায়। তাপপ্রবাহ চলবে মালদহতেও। ফলে চরম অস্বস্তিকর আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়েই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ পশ্চিমের জেলা […]
তল্লাশি অভিযানে ফের সেনাকে লক্ষ্য করে হামলা, কাশ্মীরের বান্দিপোরায় লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে চলছে গুলির লড়াই
খবর লাইভ : জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার কুলনার বাজিপোরা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা। লুকিয়ে থাকা জঙ্গিরা হঠাৎই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে থাকে। পাল্টা আক্রমণ করে সেনাও। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত সেখানে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে। সেনার গুলিতে কত জন জঙ্গি ঘায়েল হয়েছে, তা জানা-না গেলেও জানা গিয়েছে সেনার কেউ হতাহত হননি। […]








