National Special News Special Reports

পাকিস্তানিদের খুঁজে বের করতে মুখ্যমন্ত্রীদের ফোনে নির্দেশ অমিত শাহের

0
(0)

খবর লাইভ : সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে তাদের রাজ্যে বসবাসকারী পাকিস্তানিদের দ্রুত চিহ্নিত করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানিদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার৷ ভারতে বসবাসকারী সব পাকিস্তানিদের যাতে খুঁজে বের করা যায়, সেই উদ্দেশ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই বার্তা দিয়েছেন শাহ৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারতে বসবাসকারী সব পাকিস্তানির ভিসা বাতিল করেছে ভারতের বিদেশমন্ত্রক৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত ভারতে বসবাসকারী পাকিস্তানিদের ভিসা বৈধ থাকবে৷ যাঁরা চিকিৎসা করানোর জন্য ভারতে রয়েছেন, সেই সমস্ত পাকিস্তানিদের আরও ৪৮ ঘণ্টা অতিরিক্ত সময় দেওয়া হবে৷ ভারত দাবি করেছে, পহেলগাঁও হামলার পিছনে যে পাকিস্তানের যোগ রয়েছে, সেই প্রমাণ রয়েছে৷ এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি আমেরিকা, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্যের মতো দেশের কূটনীতিকদের পাক যোগের প্রমাণও দেখিয়েছেন৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *