Special News Special Reports State

উইকেন্ডে ফের হাওয়া বদল হবে, রবিবার থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

0
(0)

খবর লাইভ : দক্ষিণবঙ্গে দাবদাহ ও চরম অস্বস্তিকর আবহাওয়া চলছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চরম গরম ও অস্বস্তি বহাল থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তাপপ্রবাহের পরিস্থিতি একাধিক জেলায়। বৃষ্টি কী দেবে স্বস্তি? বাংলার আবহাওয়া কী হতে চলেছে আগামী ৪৮ ঘণ্টায়?

তবে সুখবর দিয়েছে আলিপুর। রবিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার থেকেই বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে।

রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উইকেন্ডে ফের হাওয়া বদল হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে বুধবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *