National Special News Special Reports

ভারত-চিন সীমান্তে ভেসে গেলেন পাঁচ ভারতীয় সেনা জওয়ান

0
(0)

খবর লাইভ : ভারত-চিন সীমান্তে বোধি নদীতে ভেসে গেলেন পাঁচ ভারতীয় সেনা জওয়ান। লেহ্‌-র প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে শুক্রবার গভীর রাতে ওই দুর্ঘটনা ঘটেছে। শনিবার সকালে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, প্রশিক্ষণ চলাকালীন ওই ঘটনা ঘটে। পাঁচ জনেরই মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে এক জন সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসারও রয়েছেন

শুক্রবার রাত ১টা নাগাদ প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে দৌলত বেগ ওল্ডি এলাকায় চলছিল ওই প্রশিক্ষণ অভিযান। সেনাবাহিনীর দলটি বোধি নদী পেরোনোর চেষ্টা করছিল একটি টি-৭২ ট্যাঙ্ক নিয়ে। আচমকা নদীর জল বাড়তে শুরু করে। সতর্ক হওয়ার আগেই ট্যাঙ্ক-সহ সেনা জওয়ানেরা নদীর জলে ভেসে যান। ঘটনার কিছু ক্ষণের মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ। প্রথমে এক জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছিল। বাকি চার জনের খোঁজ চলছিল। পরে সেনাবাহিনীর তরফে জানানো হয়, বাকি চার জনেরও মৃত্যু হয়েছে।

ওই ঘটনায় শনিবার শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘‘লাদাখে দুর্ঘটনায় পাঁচ সাহসী সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় আমরা বেদনার্ত। দেশের জন্য এই সেনা জওয়ানদের অবদান ভুলব না। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। গোটা দেশ তাঁদের পাশে রয়েছে।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *