National Special News Special Reports

ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিচ্ছে রোবট কুকুর, বদলে যাবে যুদ্ধের কৌশল

0
(0)

খবর লাইভ : ভারতীয় সেনাবাহিনীতে এবার আসছে রোবট কুকুর। সরকারিভাবে একে বলা হচ্ছে মাল্টি ইউটিলিটি লেগড ইক্যুইপেন্ট। প্রায় কুকুরের মতো দেখতে এই যন্ত্রটির কাজ হবে নজরদারি ও ঝুঁকিপূর্ণ জায়গায় কিছু সামগ্রী বহন। গত সেপ্টেম্বর মাসেই এরকম ১০০ রোবট কুকুর কেনার অর্ডার দেওয়া হয়। জানা যাচ্ছে এরকম ২৫টি রোবট কুকুরের পরীক্ষা হয়ে গিয়েছে। সেগুলিকে খুব তাড়াতাড়ি সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।

আপাতত তিনশো কোটি টাকার রোবট কুকুর কেনা হচ্ছে। পরে তা আরও বাড়ানো হবে। কাজের ক্ষেত্রে যদি ওইসব রোবটিক কুকুর দক্ষতার প্রমাণ দেয় তাহলে কেনার পরিমাণ আরও বাড়ানো হবে। উল্লেখ করার মতো বিষয় হল ওইসব রোবট কুকুর সেনাবাহিনীকে সরবারহ করছে দিল্লির একটি কোম্পানি। কারণ নিয়ম করা হয়েছে কোনও ভারতীয় কোম্পানি থেকেই ওই রোবট কিনতে হবে।

এই রোবট কুকুরটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বরফ, মরুভূমি, রুক্ষ ভূমি, উঁচু সিঁড়ি এমনকি পাহাড়ি এলাকার বাধা-বিপত্তি অতিক্রম করে লক্ষ্যে পৌঁছতে সফল হয়। শুধু তাই নয়, এতে রয়েছে বিশেষ প্রযুক্তি। সেই প্রযুক্তিকে হাতিয়ার করে শত্রুর দিকে গুলিও ছুড়তে পারবে এই রোবট।

রোবট কুকুরের ওজন ৫১ কেজি। এর দৈর্ঘ্য ২৭ ইঞ্চি। মাত্র এক ঘণ্টার মধ্যে ফুলচার্জ হবে রোবটটি। একটানা ১০ ঘণ্টা কাজ করতে সক্ষম এই রোবট। । ক্যামেরা এবং সেন্সর ছাড়াও সেনা কর্মীদের যে কোনও বিপদ থেকে রক্ষা করতে সক্ষম এটি।

 

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *