খবর লাইভ : আইপিএল নিলাম ইতিহাসে জোড়া সর্বোচ্চ দর। স্যাম কারেনকে নিতে ১৮.৫ কোটি খরচ করল পাঞ্জাব কিংস। পাশাপাশি ১৭.৫ কোটিকে ক্যামেরুন গ্রিনকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। এর আগের ক্রিস মরিস (১৬.২৫ কোটি), যুবরাজ সিংহ (১৬ কোটি), প্যাট কামিন্স (১৫.৫ কোটি), ইশান কিশান (১৫.২৫ কোটি), কাইল জেমিসন (১৫ কোটি) ও বেন স্টোকসের (১৪.৫ কোটি) নিলামের দর ছিল আগের নিলামগুলিতে সর্বোচ্চ দর।
এরই পাশাপাশি, ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকসকে পেতেও প্রবল দর কষাকষি। শেষ পর্যন্ত ১৬.২৫ কোটিতে তাঁকে নিল চেন্নাই সুপার কিংস। এর আগের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার বোলার ক্রিস মরিসের। তাঁকে গত বছরের নিলামে ১৬.২৫ কোটি টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস। কারেনের নজিরও কয়েক মুহূর্তের মধ্যে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে ব্যাপক কাড়াকাড়ি হয়। কিন্তু সাড়ে ১৭ কোটিতে তাঁকে কিনে ফেলে মুম্বই ইন্ডিয়ান্স।




