National Special News Special Reports

সংসদে শ্লোগান নয়, মতামত চাই: মোদি

0
(0)

খবর লাইভ : সোমবার থেকে শুরু হল অষ্টাদশ লোকসভা। ভোট পর্ব মিটে যাবার পর এটাই প্রথম বিশেষ অধিবেশন। সংসদের একজন সদস্য হিসাবে শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে লোকসভার দলনেতা ঘোষণা করলেন প্রোটেম স্পিকার ভতৃহরি মহতাব। মঙ্গলবার পর্যন্ত সমস্ত সাংসদেরা শপথ নেবেন। এদিকে শপথের পর ভাষণ দিলেন নরেন্দ্র মোদি। কী বললেন তিনি?

এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। শরিকদের সমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য দেশের মসনদে বসেছেন নরেন্দ্র মোদি। আর এদিন মোদির ভাষণে কিছুটা নমনীয় সুর পাওয়া গেল। গুরুত্ব দিলেন বিরোধীদের। তিনি বললেন, “আমি চাই, বিরোধীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে। গণতন্ত্রকে মজবুত করার জন্য বিরোধীদের শক্তিশালী হওয়া খুব প্রয়োজন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাজে সাহায্য করবে। সংসদে স্লোগান নয়, মতামত চাই।”

সঙ্গে আবার অতীতকে স্মরণ করে কংগ্রেসকে কটাক্ষ করলেন মোদি। তাঁর কথায়, ‘‘৫০ বছর আগে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেটা দেশের অন্ধকার অধ্যায়। গণতন্ত্রের উপর কালো দাগ। আর কখনও সেই আঁধার নেমে আসবে না এই দেশে।”

মোদির কথায়, ‘‘দেশ দায়িত্বশীল বিরোধী চায় এবং যাঁরা ১৮তম লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদে এসেছেন, তাঁদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে৷’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *