খবর লাইভ : বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পশ্চিম বর্ধমানের কাঁকসার পানাগড় থেকে মহম্মদ হাবিবুল নামে এক যুবককে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘আনসার আল ইসলাম’ নামে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন রয়েছে বাংলাদেশে। ‘আল কায়দা’র সঙ্গেও ‘আনসার আল ইসলাম’-এর যোগ রয়েছে। বাংলাদেশেও সক্রিয় সেটি। সেই সংগঠনেরই একটি শাখা ‘শাহাদত’-এর সঙ্গে যুক্ত ছিলেন হাবিবুল। তাঁর বিরুদ্ধে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁকসা থানায় মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুনঃ ইউরো কাপে তুরস্ককে ৩-০ উড়িয়ে ইউরো কাপের শেষ ষোলোতে পর্তুগাল
শনিবার বিকেলে কাঁকসা থানার পানাগড়ের মীরেপাড়ার একটি বাড়িতে কাঁকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালান এসটিএফের আধিকারিকেরা। সেখান থেকেই পাকড়াও করা হয় হাবিবুলকে। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল থানায়, সেই সময় সেখানে ডাকা হয় স্থানীয় তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়কেও।




